টু ক রো খ ব র
‘মুক্ত’ শিলিংফোর্ডছোট্ট ক্যারিয়ারেই নজর কেড়েছিলেন। প্রথমে পারফরম্যান্স দিয়ে, পরে বোলিং অ্যাকশনের কারণে। অবৈধ বোলিং অ্যাকশনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন শেন শিলিংফোর্ড। অ্যাকশন শুধরে আবার বোলিং করার অনুমতি পেয়েছেন ওয়েস্ট ইন্ডিয়ান অফ স্পিনার। গত ২৫ মে ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বায়োমেকানিক্যাল পরীক্ষা হয়েছিল শিলিংফোর্ডের। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে আইসিসি জানিয়েছে, তাঁর অ্যাকশনে আর কোনো সমস্যা নেই। ৫ টেস্ট খেলা ২৮ বছর বয়সী অফ স্পিনার নিষিদ্ধ হয়েছিলেন গত ২১ ডিসেম্বর। ওয়েবসাইট।গের ৯.৭৯! উসাইন বোল্টকে কি সতর্কবার্তা পাঠালেন টাইসন গে? পরশু এ বছরের দ্রুততম সময়ে ১০০ মিটার দৌড়েছেন এই মার্কিন অ্যাথলেট। ফ্লোরিডায় অনুষ্ঠিত এক প্রতিযোগিতায় তিনি ৯.৭৯ সেকেন্ড সময় নিয়েছেন। হিটে এই সময় নিলেও ফাইনালে দৌড়াননি ২৮ বছর বয়সী গে। ২০১০ সালেও দ্রুততম সময়ে (৯.৭৮ সেকেন্ড) ১০০ মিটার দৌড়েছিলেন ওই বছর অপরাজিত থাকা এই মার্কিন। এএফপি।