টু ক রো খ ব র
সংশয়ে মিসরআগামী বছর আফ্রিকান নেশনস কাপে না-ও দেখা যেতে পারে বর্তমান চ্যাম্পিয়ন মিসরকে। পরশু দক্ষিণ আফ্রিকার সঙ্গে গোলশূন্য ড্রয়ের পর জেগেছে এই শঙ্কা। দিদিয়ের দ্রগবার আইভরিকোস্ট বেনিনকে ৬-২ গোলে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই পেয়ে গেছে চূড়ান্ত পর্বের টিকিট। ২ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার শেষে মিসর। ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা। মাঝে আছে নাইজার ও সিয়েরা লিওন। ২ সেপ্টেম্বর ৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা সিয়েরা লিওনের সঙ্গে ম্যাচে হারলেই ছিটকে পড়বে সর্বোচ্চ সাতবার আফ্রিকান নেশনস কাপ জয়ী মিসর। এএফপি। সেই চিচারিতোক্লাবের ফর্মটা জাতীয় দলেও নিয়ে এলেন হাভিয়ের হার্নান্দেজ, ওরফে চিচারিতো। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে অভিষেক মৌসুমেই করেছেন ২০ গোল। ক্লাব মৌসুম শেষ হওয়ার পর জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচেই করলেন হ্যাটট্রিক। চিচারিতোর উদ্ভাসিত নৈপুণ্যে ডালাসের কাউবয়েজ স্টেডিয়ামে ৮০ হাজার দর্শকের সামনে এল সালভাদরকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে কনক্যাকাফ গোল্ডকাপে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন মেক্সিকো। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ১২ মিনিটের মধ্যেই চার গোল খেয়ে বসে এল সালভাদর। ৬০ ও ৬৬ মিনিটে দুটি গোলের পর ইনজুরি সময়ে পেনাল্টিতে হ্যাটট্রিক পূর্ণ করেন হার্নান্দেজ। উত্তর আমেরিকার ৩টি, মধ্য আমেরিকার ৫টি ও ক্যারিবিয়ান অঞ্চলের ৪টি দেশকে নিয়ে দুই বছর পরপর হয় কনক্যাকাফ গোল্ডকাপ। এএফপি। আবিদালের মেসিএবারের ফিফা-ব্যালন ডি’অর পুরস্কার উঠবে কার হাতে? অনেকেই বলছেন লিওনেল মেসির নাম। মেসির বার্সেলোনা-সতীর্থ এরিক আবিদালেরও সেই বিশ্বাস। এ মৌসুমে ৫৫ ম্যাচ খেলে ৫৩ গোল করেছেন মেসি। সতীর্থদের দিয়ে করিয়েছেন ২৪ গোল। গোল করায় মেসির সঙ্গে সমানে সমান ছিলেন রিয়াল মাদ্রিদের ক্রিস্টিয়ানো রোনালদো। তবে মেসি তাঁর চেয়ে এগিয়ে আছেন দলকে স্প্যানিশ ও চ্যাম্পিয়নস লিগ জেতানোয়। ইউরোপের অন্য লিগের কেউ এ দুজনের কাছাকাছিও নেই। এ কারণেই আবিদালের বিশ্বাস, টানা তৃতীয়বারের মতো ব্যালন ডি’অর জিততে যাচ্ছেন মেসি। ওয়েবসাইট।মাফিয়া-সংযোগ!ইতালির ফুটবলের ‘ব্যাড বয়’ তকমাটা অনেক আগেই জুটিয়েছেন মারিও বালোতেল্লি। ব্যাড বয়ের এই দুর্নামটা এবার অন্যদিকে মোড় নিয়েছে। মাফিয়াদের সঙ্গে নাকি সংযোগ আছে ম্যানচেস্টার সিটির এই ইতালিয়ান স্ট্রাইকারের। নেপলসের মাফিয়াবিরোধী দল তাদের এক বুলেটিনে প্রকাশ করেছে, গত বছর মাফিয়া চক্রের একজনের সঙ্গে দেখা করেছেন বালোতেল্লি। ইতালির দৈনিক মাত্তিনো তো মাফিয়া চক্রের ওই লোক আর বালোতেল্লির সাক্ষাতের স্থান-কালও উল্লেখ করে দিয়েছে। মাত্তিনোর প্রতিবেদন অনুযায়ী, ২০১০ সালের ৮ জুন নেপলসের স্কামপিয়া জেলায় দুজনের দেখা হয়েছে। বালোতেল্লি কথাটা আংশিক স্বীকার করে দাবি করেছেন, ‘আমি জানতাম না যে ওরা কারা।’ ওয়েবসাইট।