টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরে দাঁড়ালেন টাইগারখারাপ সময়টা যাচ্ছেই না টাইগার উডসের। নারী কেলেঙ্কারিতে জেরবার গলফ তারকার বাঁ পায়ে চোট। ফলে ১৪টি মেজরজয়ী উডস এবার নাম প্রত্যাহার করে নিয়েছেন ১৩ জুন শুরু হতে যাওয়া ইউএস ওপেন থেকে। চিকিৎসকের পরামর্শেই তাঁর এই সিদ্ধান্ত। তিনবারের চ্যাম্পিয়ন উডস গত পরশু নিজের ওয়েবসাইটে এ খবর দিয়েছেন। ১৯৯৪ সালের পর এই প্রথম ইউএস ওপেনে থাকছেন না ৩৬ মাসের শিরোপা-খরায় ভোগা উডস। রয়টার্স।বর্ষসেরা ক্যালিসদক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন জ্যাক ক্যালিস। ২০১০-১১ মৌসুমের পারফরম্যান্সের বিচারেই এই পুরস্কার। ২০০৪ সালেও বর্ষসেরা হয়েছিলেন এই অলরাউন্ডার। শুধু বর্ষসেরা ক্রিকেটারই নয়, পরশু রাতে জোহানেসবার্গে আরও দুটি বর্ষসেরার পুরস্কার হাতে তুলেছেন ক্যালিস—বর্ষসেরা টেস্ট ক্রিকেটার ও কেএফসি ‘সো গুড’ পুরস্কার। গত মৌসুমে ৫ টেস্টে ১৩৬.৮৩ গড়ে ৮২১ রান করার পথে ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন তিনি। ওয়ানডের সেরার পুরস্কার পেয়েছেন এবি ডি ভিলিয়ার্স, বিশ্বকাপে অভিষিক্ত লেগ স্পিনার ইমরান তাহির সেরা নতুন মুখ। গত বছরের সেরা হাশিম আমলা দর্শক ও সতীর্থ খেলোয়াড়দের ভোটে নির্বাচিত হয়েছেন সেরা ক্রিকেটার। ওয়েবসাইট।