টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লোসা লাৎসিওতে‘মিরোস্লাভ ক্লোসা লাৎসিওর খেলোয়াড়’—ইতালিয়ান সিরি ‘আ’র ক্লাব লাৎসিও কাল তাদের ওয়েবসাইটে দিয়েছে এ ঘোষণা। বায়ার্ন মিউনিখের সঙ্গে ক্লোসার চার বছরের চুক্তি শেষ এ মাসেই। সর্বোচ্চ ২২ বার জার্মান বুন্দেসলিগা জেতা বায়ার্নের সঙ্গে নতুন চুক্তি হয়নি, তা বলে নতুন ক্লাব খুঁজে পেতে মোটেই দেরি হয়নি জার্মানির হয়ে ১০৯ ম্যাচে ৬১ গোল করা ক্লোসার। বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ ১৪ গোল করা ক্লোসার সঙ্গে লাৎসিওর চুক্তিটা ২ বছরের জন্য। এএফপি।আর্সেনাল রাজিআর্সেনাল ছাড়তে চাইছেন সেস ফ্যাব্রিগাস। আর্সেন ওয়েঙ্গারের কোনো আপত্তি নেই। আর্সেনাল অধিনায়ককে ছেড়ে দেবেন। তবে শর্ত একটাই— আর্সেনাল ছেড়ে আর কোনো ইংলিশ ক্লাবে যেতে পারবেন না ফ্যাব্রিগাস, স্প্যানিশ মিডফিল্ডারকে যেতে হবে তাঁর ছোট্টবেলার ক্লাব বার্সেলোনায়। কয়েক বছর ধরেই ফ্যাব্রিগাস যাই-যাই করছেন, কিন্তু তাঁকে ছাড়তে চায়নি আর্সেনাল। এবার মনে হয় বার্সায় যেতে পারবেন ২০০৩-এ বার্সার যুব প্রকল্প থেকে আর্সেনালে নাম লেখানো ফ্যাব্রিগাস। এএফপি।