টু ক রো খ ব র
শুরুতেই হ্যাটট্রিকব্রাজিল বিশ্বকাপের বাকি এখনো ৩ বছর। তবে শুরু হয়ে গেছে ব্রাজিলের টিকিট পাওয়ার লড়াই। বিশ্বকাপ বাছাইয়ের সম্ভাব্য ৮৩২টি ম্যাচের প্রথমটি হলো পরশু। কনক্যাকাফ অঞ্চলে প্রাক-বাছাইপর্বের শুরুটা ভালোই করেছে বেলিজ। ডিওন ম্যাককলির হ্যাটট্রিকে মনসেরাতকে ৫-২ গোলে হারিয়েছে তারা। মনসেরাতে আন্তর্জাতিক ম্যাচ হওয়ার মতো কোনো ভেন্যু না থাকায় খেলাটি হয়েছে ত্রিনিদাদের কউভাতে। টেলিভিশনে সম্প্রচার না হওয়া ৭ গোলের ম্যাচটিতে ৫ গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধ শেষে স্কোরলাইন ছিল ১-১। রয়টার্স। শোয়েবের ক্রিকেট-বিরাগশ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের বিদেশি খেলোয়াড় তালিকায় নাম ছিল। কিন্তু শোয়েব আখতার না খেলার কথা জানিয়ে দিলেন। কারণ মাঠে-মাঠের বাইরে ক্রিকেটের সঙ্গেই আর থাকতে চান না তিনি! ‘আমার মা-বাবার অনেক বয়স হয়েছে। তাঁদের সঙ্গে সময় কাটাতে চাই। আর কখনো মাঠে ফিরতে চাই না। এমনকি ক্রিকেটের কোনো চাকরি বা এমন কিছুতেও জড়াতে চাই না। তবে তরুণেরা চাইলে মাঝেমধ্যে আমি সাহায্য করতে পারি’—এ কথা বলার পর জানিয়েছেন সেবামূলক কাজ করার ইচ্ছার কথাও। ওয়েবসাইট।হেরে গেলেন সেরেনা-লিপ্রায় এক বছর পর কোর্টে ফেরাটা স্মরণীয় করে রাখতে পারলেন না সেরেনা উইলিয়ামস। হেরে গেলেন ইস্টবোর্নের দ্বিতীয় রাউন্ডেই। শীর্ষ বাছাই ভেরা জভোনারেভার বিপক্ষে প্রথম সেট জিতলেও শেষ পর্যন্ত সেরেনা হেরেছেন ৩-৬, ৭-৬, ৭-৫ গেমে। এই টুর্নামেন্টেরই দ্বিতীয় রাউন্ডে দানিয়েলা হানতুচোভার কাছে ৭-৬, ৬-৩ গেমে হেরে গেছেন ফ্রেঞ্চ ওপেনজয়ী লি না। এএফপি।