টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরাজয়ে শুরু আফ্রিদিরশহীদ আফ্রিদিও এলেন হ্যাম্পশায়ারে, সঙ্গে সঙ্গেই কাউন্টি ক্লাবটির জয়ের ধারা হলো ছিন্ন। টি-টোয়েন্টিতে এই মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পেল পরশু হ্যাম্পশায়ার। বোর্ডের সঙ্গে ঝামেলায় জড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানি সাবেক অধিনায়ক। শাস্তি হিসেবে কেন্দ্রীয় চুক্তি বাতিলসহ তাঁকে কাউন্টিতে খেলার ছাড়পত্র দিতেও অস্বীকৃতি জানিয়েছিল পিসিবি। অবশেষে ছাড়পত্র পেয়ে খেলতে এসে প্রথম ম্যাচেই হারের স্বাদ পেলেন এসেক্সের কাছে। আফ্রিদি বল হাতে ১ উইকেট পেলেও ব্যাট হাতে করেছেন ২ রান। এএফপি।উরুগুয়ের জয়, প্যারাগুয়ের ড্রকোপা আমেরিকা শুরুর আগে উরুগুয়ের শেষ প্রস্তুতিটা ভালোই হলো। পরশু মন্টেভিডিওতে প্রস্তুতি ম্যাচে এস্তোনিয়াকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিকেরা। গত মার্চে তাল্লিনে এস্তোনিয়ার কাছে ২-০ গোলে হারার প্রতিশোধও এতে নেওয়া হলো গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের। উরুগুয়ের পক্ষে গোল করেছেন মার্টিন ক্যাসিরেস, মিডফিল্ডার নিকোলাস লোডেইরো এবং একটি গোল আত্মঘাতী, করেছেন এস্তোনিয়ার মিক রেইনহ্যাম। আরেক ম্যাচে প্যারাগুয়ে গোলশূন্য ড্র করেছে চিলির সঙ্গে। আগামী ১ জুলাই আর্জেন্টিনায় শুরু হচ্ছে কোপা আমেরিকা। রয়টার্স।উতরে গেলেন গেপ্রথম হতে পারেননি টাইসন গে। যুক্তরাষ্ট্রের বিশ্ব চ্যাম্পিয়নশিপ ট্রায়ালের হিটে তাঁর চেয়ে ভালো করেছেন আইভরি উইলিয়ামস ও মাইকেল রজার্স (দুজনেরই টাইমিং ৯.৯৫ সেকেন্ড)। তার পরও পরশুর ১০.০১ সেকেন্ড টাইমিং নিয়ে খুব অখুশি নন বিশ্ব চ্যাম্পিয়নশিপের রুপার পদকধারী গে। কারণ এমনিতেই নিতম্বের ইনজুরির ধকল ছিলই, তার ওপর দৌড়ের শুরুটা ভালো হয়নি। টাইসন বলছেন, ‘আমার দৌড়টা ঠিক আছে। শুরুটা ছিল ধীরগতির। আমি একটু নার্ভাস ছিলাম, কারণ ফলস স্টার্ট এড়াতে চেয়েছিলাম।’ হিটের এই টাইমিং এই ইভেন্টের সেমিফাইনালে তুলে দিয়েছে গেকে। হিটের বাধা উতরে গেছেন চার বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে গত বছর ট্র্যাকে ফেরা জাস্টিন গ্যাটলিনও (১০.০৮)। এএফপি।