টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চোখ মেলাহাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে টানা সাত সপ্তাহ গভীর অচেতন থাকার পর অবশেষে চোখ মেলে তাকিয়েছেন দক্ষিণ কোরিয়ান স্ট্রাইকার শিন ইয়ং-রোক। গত ৮ মে দেগুর বিপক্ষে কে-লিগের ম্যাচের সময় হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে জ্ঞান হারিয়েছিলেন জেজু ইউনাইটেডের ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার। মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁকে জেজু আইল্যান্ডের এক হাসপাতালে নেওয়া হয়। সেখানেই ৫০ দিন অচেতন অবস্থায় থাকার পর কাল চোখ মেলেছেন শিন। মুখে একটু একটু কথাও ফুটেছে। ‘ফাদার’ ‘মাদার’, ‘গুডবাই’ জাতীয় শব্দগুলো আওড়াতে পারছেন। রয়টার্স।ফিল্ডিং কোচ রিক্সনঅস্ট্রেলিয়া ক্রিকেট দলের ফিল্ডিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন স্টিভ রিক্সন। মাইক ইয়াংয়ের উত্তরসূরি হচ্ছেন অস্ট্রেলিয়ার পক্ষে ১৩টি টেস্ট ও ৬টি ওয়ানডে খেলা সাবেক এই উইকেটকিপার। কোচিং প্রোফাইলটা অনেক সমৃদ্ধ। ১৯৯৬ থেকে ১৯৯৯ পর্যন্ত ছিলেন নিউজিল্যান্ড দলের প্রধান কোচ। দায়িত্ব নিয়েই অস্ট্রেলিয়ার ফিল্ডিংয়ের পুরোনো গৌরবের দিন ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন রিক্সন। অস্ট্রেলিয়ার প্রধান কোচ টিম নিলসনের সহকারী হিসেবে রিক্সনের আগে থেকেই আছেন জাস্টিন ল্যাঙ্গার (ব্যাটিং কোচ) ও ক্রেইগ ম্যাকডারমট (বোলিং কোচ)। রয়টার্স।কোচ আলমেইদাক্লাবের ১১০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো অবনমনের লজ্জার পর রিভার প্লেটে পরিবর্তনের ঝড় বয়ে যাওয়াই স্বাভাবিক। সেই পরিবর্তনের ঝড়টা শুরু হলো কোচ বদলের মধ্য দিয়ে। রোববার অবনমন নিশ্চিত হওয়ার পরই কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন হুয়ান হোসে লোপেজ। সঙ্গে সঙ্গেই লোপেজের উত্তরসূরি হিসেবে মাতিয়াস আলমেইদাকে নিয়োগ দিয়েছে রিভার। আর্জেন্টিনার হয়ে ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপে অংশ নেওয়া ৩৭ বছর বয়সী আলমেইদা এই মৌসুমেও খেলেছেন রিভার প্লেটে। রোববারের ম্যাচটিতে খেলতে পারেননি নিষেধাজ্ঞার কারণে। এক দিনের ব্যবধানে খেলোয়াড় থেকে সরাসরি কোচ বনে গেলেন ইতালিয়ান ক্লাব পার্মা ও লাৎসিওতে খেলা এই মিডফিল্ডার। রয়টার্স।