টু ক রো খ ব র
আনেলকার হার বহুদিন কিছু জেতা হয় না নিকোলাস আনেলকার। এবার ফ্রান্স স্ট্রাইকার হেরে গেলেন একটা মামলাতেও। ঘটনাটা গত বিশ্বকাপের, কোচ রেমন্ড ডমেনেখকে যা তা বলে গালাগাল করেছিলেন চেলসি তারকা। ফরাসি ক্রীড়া দৈনিক লেকিপ লিখেছিল, আনেলকা ডমেনেখের মাকে নিয়ে ছাপার অযোগ্য একটা গালি দেন। যদিও আনেলকা পরে দাবি করেন, এ ধরনের শব্দ তিনি উচ্চারণই করেননি। মামলা ঠুকে দেন। লেকিপ-এর বিরুদ্ধে ওই ঘটনাটিকে ফুলিয়ে-ফাঁপিয়ে তোলার অভিযোগও করেছিলেন আনেলকা। কিন্তু ওই মামলার রায় লেকিপ-এর দুই সাংবাদিকের পক্ষে গেছে। আদালত বলেছেন, অভিযুক্ত দুই সাংবাদিক নিজেদের দায়িত্বই পালন করেছেন। এএফপি।ফ্রাঙ্কলিন বাদ বিশ্বকাপে ব্যর্থতার জন্য চড়া মূল্যই দিতে হলো জেমস ফ্রাঙ্কলিনকে। গত ডিসেম্বরে দলে ফেরার পর ১০ ইনিংসে ৩২৫ রান করেছেন ৫৪.১৬ গড়ে। কিন্তু বিশ্বকাপের ৪ ইনিংসে রান মাত্র ৫৪। একসময় যেটা ছিল তাঁর মূল পরিচয়, সেই বোলার ফ্রাঙ্কলিনকেও খুঁজে পাওয়া যায়নি। নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে তাই বাদ পড়েছেন ৩০ বছর বয়সী অলরাউন্ডার। বাদ পড়েছেন দুই পেসার ড্যারিল টাফি ও ব্রেন্ট আরনেল, অলরাউন্ডার গ্রান্ট এলিয়ট, উইকেটকিপার গ্যারেথ হপকিন্স, অফ স্পিনার জিতান প্যাটেল ও টেস্ট ওপেনার টিম ম্যাকিন্টোসও। ২০ জনের তালিকায় একদম নতুন মুখ ফাস্ট বোলার ট্রেন্ট বোল্ট। ওয়েবসাইট।শিরোপাটা ইন্টারেরই অন্য পথে পাওয়া ২০০৫-০৬ মৌসুমের স্কুডেটো (লিগ শিরোপা) শেষ পর্যন্ত ইন্টার মিলানেরই থাকল। শিরোপা ফিরিয়ে দেওয়ার দাবিতে জুভেন্টাসের করা আবেদন বাতিল করে দিয়েছেন ইতালির এক আদালত। ২০০৫-০৬ মৌসুমে সর্বোচ্চ পয়েন্ট পেয়ে শিরোপা জেতে জুভেন্টাস। কিন্তু ম্যাচ পাতানোর অভিযোগে তাদের শিরোপা কেড়ে নিয়ে নামিয়ে দেওয়া হয় দ্বিতীয় বিভাগে। পয়েন্ট তালিকায় দ্বিতীয় এসি মিলানের বিরুদ্ধেও একই অভিযোগ থাকায় অপ্রত্যাশিতভাবে শিরোপা পায় তৃতীয় স্থানে থাকা ইন্টার। কিন্তু শিরোপা ফিরিয়ে দেওয়ার দাবিতে নেপলসের আদালতে যায় জুভেন্টাস। তদন্তের ফলাফলের ভিত্তিতে গতকাল জুভেন্টাসের সেই আবেদন বাতিল করে দিয়েছেন আদালত। রয়টার্স।