টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাস্তি এড়ালেন সিয়েলোডোপ টেস্টে পজিটিভ হয়েও শাস্তির হাত থেকে বেঁচে গেলেন গত অলিম্পিকের দ্রুততম সাঁতারু সিজার সিয়েলো। ৫০ ও ১০০ মিটার ফ্রি-স্টাইল সাঁতারের বিশ্ব রেকর্ডের মালিক এই ব্রাজিলিয়ানকে শুধু সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়েছে। গত পরশু ব্রাজিলিয়ান অ্যাকোয়াটিক স্পোর্টস কনফেডারেশন (সিবিডিএ) এই খবর দিয়েছে। সিয়েলো ও আরও তিনজন সাঁতারুর শরীরে নিষিদ্ধ ডাইইউরেটিকের অস্তিত্ব পাওয়া গিয়েছিল। গত মে মাসে জাতীয় চ্যাম্পিয়নশিপের সময় তাঁদের ডোপ পরীক্ষা হয়। সিয়েলোর দাবি, দূষিত পথ্য গ্রহণের কারণেই তিনি পজিটিভ হয়েছেন। সিবিডিএও সেটা মেনে নিয়েছে। রয়টার্স।কানেরিয়ার মামলাধৈর্যের বাঁধ ভেঙে গেছে দানিশ কানেরিয়ার। উপায়ান্তর না দেখে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিরুদ্ধে মামলা করেছেন এই লেগ স্পিনার। এতে যদি আবার ফিরতে পারেন পাকিস্তান জাতীয় দলে! এসেক্সের হয়ে ডারহামের বিপক্ষে একটি ওয়ানডে খেলার সময় স্পট ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার হন। পরে অবশ্য কানেরিয়াকে ছেড়ে দেওয়া হয় এবং এসেক্সও নিষ্কলঙ্ক বলে দেয়। কিন্তু পিসিবির নৈতিকতা কমিটি তাঁকে নিরপরাধ ঘোষণা করেনি। তাই গত বছর ইংল্যান্ড সফরের দল থেকে কানেরিয়াকে বাদ দেন নির্বাচকেরা। এখন তো আর দলেই ডাকেন না। এএফপি। মেক্সিকো আবারমেক্সিকোকে মনে হয় শনির দশাই পেয়ে বসেছে। না হলে নানা কেলেঙ্কারি বারবার কেন এই দেশের ফুটবলারদের পেয়ে বসবে? তিন সপ্তাহের মধ্যে তৃতীয় বড় ধাক্কা খেল মেক্সিকো ফুটবল দল। আবার নাকি ডোপ টেস্টে ৪ খেলোয়াড় পজিটিভ হয়েছেন। এর আগে কনক্যাকাফ গোল্ডকাপ টুর্নামেন্টে গিয়ে পজিটিভ হন ৫ জন। দূষিত মাংস খেয়েই এটা হয়েছে—কর্তৃপক্ষ মেক্সিকানদের এই যুক্তি মেনে নিয়েছে বলে রক্ষা। কোপা আমেরিকায় খেলতে যাওয়ার আগে নারী কেলেঙ্কারির জন্য নিষিদ্ধ হয়েছিলেন মেক্সিকোর ৮ ফুটবলার। এই দশা আর কাটছেই না। মেক্সিকোর এক টিভিকে ফিফার প্রধান মেডিকেল কর্মকর্তা জিরি ভোরাক ৪ জনের পজিটিভ হওয়ার কথা বলেছেন। তবে এখনো কারও নাম প্রকাশ করেননি। এএফপি।