টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনে ফুটবলফিলিস্তিনি ফুটবলের এক ঐতিহাসিক দিন গেল গত পরশু। ঘরের মাঠে এই প্রথম বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলেছে যুদ্ধবিধ্বস্ত দেশটি। জেরুজালেমের কাছাকাছি পশ্চিম তীরের আল-রামে হয় ম্যাচটি। নয় হাজার দর্শক উপস্থিত হয়েছিল ফয়সাল হুসেইনি জাতীয় স্টেডিয়ামে। যদিও আরেক যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তানের সঙ্গে ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি। তবে আগের লেগে তাজিকিস্তানের নিরপেক্ষ ভেন্যুতে ২-০ গোলে জিতে এগিয়ে থাকা ফিলিস্তিনিরা উঠে গেছে দ্বিতীয় রাউন্ডে। আগামী ২৩ ও ২৮ জুলাই থাইল্যান্ডের সঙ্গে খেলা তাদের। এএফপি।মেসির পাশেবলিভিয়ার সঙ্গে ১-১ গোলের ড্র মেনে নিতে পারেনি আর্জেন্টিনার সংবাদমাধ্যম। লিওনেল মেসিকেও কাঠগড়ায় দাঁড় করিয়েছে। তবে মেসির পাশেই আছেন আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের (এএফএ) সভাপতি হুলিও গ্রন্ডোনা। ‘মেসিও কোনো পার্থক্য গড়ে দিতে পারেনি’—ম্যাচের পর টিভি চ্যানেল সিফাইভএনের প্রতিবেদন ছিল এ রকম। কিন্তু বার্সেলোনা তারকা মেসিকে নিয়ে রেডিও ডি প্লাটায় এএফএ সভাপতি বলেছেন, ‘মেসি সব সময়ই ভালো খেলে, কখনোই খারাপ খেলে না। ওর কাছে বলই যাচ্ছিল না। তাই ওকে নিচে নেমে বল নিতে হয়েছে।’ এএফপি। হল্যান্ড চ্যাম্পিয়নমহিলা হকির চ্যাম্পিয়নস ট্রফি জিতে নিল হল্যান্ড। পরশু আমস্টারডামের ফাইনালে টাইব্রেকারে তারা ৬-৫ গোলে হারিয়েছে আর্জেন্টিনাকে। নির্ধারিত সময়ের পর ১৫ মিনিটের অতিরিক্ত সময়ের খেলায় ৩-৩ গোলে সমতা থাকে। প্রথমার্ধেই ৩-০-তে এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে ৩ গোল করে সমতা ফেরায় হল্যান্ড। এই প্রথম চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল নিষ্পত্তি হলো পেনাল্টি শুট-আউটে। নিউজিল্যান্ড দক্ষিণ কোরিয়াকে ৩-২ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে। মহিলা হকির চ্যাম্পিয়নস ট্রফিতে এটাই নিউজিল্যান্ডের প্রথম পদক। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ড ২-০ গোলে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। এএফপি।