টু ক রো খ ব র
নতুন ভূমিকায় জিদানছিলেন রিয়াল মাদ্রিদের সভাপতির উপদেষ্টা। কিন্তু এই পরিচয় বদলে জিনেদিন জিদান এখন রিয়াল মাদ্রিদের ক্রীড়া পরিচালক। আর্জেন্টাইন হোর্হে ভালদানোর স্থলাভিষিক্ত হলেন খেলোয়াড় হিসেবে রিয়ালকে ২০০২ সালে চ্যাম্পিয়নস লিগ জেতানো জিদান। কোচ হোসে মরিনহোর সঙ্গে নেতিবাচক সম্পর্কের জের হিসেবে মৌসুম শেষ হতে না হতেই ভালদানোকে বরখাস্ত করে রিয়াল। গত মৌসুমে রিয়ালে আসার পরই জিদানকে রিয়ালের প্রথম দলের সঙ্গে কাজ করার আহ্বান জানান মরিনহো। সেই আহ্বানের ফসলই যেন এটা। ‘রিয়ালের প্রথম দলের ফুটবল পরিচালক হিসেবে কাজ শুরু করতে যাচ্ছি আমরা। (রিয়ালের কোচ হোসে) মরিনহোর ভূমিকাই এতে বড়, ক্লাব সভাপতিরও।’ বলেছেন জিদান। ওয়েবসাইট।অবসরে টেলরআন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিলেন ক্লেয়ার টেলর। উইজডেনের বর্ষসেরা ক্রিকেটারের স্বীকৃতি পাওয়া একমাত্র মহিলা ক্রিকেটার বিদায় নিলেন মাথা উঁচু করেই। গত পরশু চার জাতি ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনালটাই হয়ে রইল তাঁর শেষ ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা জিতে তবেই বলেছেন, আর নয় আন্তর্জাতিক ক্রিকেট। অর্জনের খাতাটা কম ভারী নয়। অ্যাশেজ জিতেছেন, জিতেছেন দুটি বিশ্বকাপ। সেরা সময় কেটেছে ২০০৯ সালে। জিতেছিলেন বিশ্বকাপ, ৬৪.৮০ গড়ে ৩২৪ রান করে সেরা খেলোয়াড়ও তিনি। ওই বছরই পেয়েছিলেন এমবিই খেতাব ও উইজডেনের বর্ষসেরা ক্রিকেটারের সম্মান। ওয়েবসাইট।লেসোথোর প্রথমআগামী দিনে ইউরোপীয় ফুটবলে হয়তো আলো ছড়াতে আসছেন আরেক আফ্রিকান ফুটবলার—মান্তোয়েলি সোনোপো। বয়স মাত্র ১৭, দক্ষিণ আফ্রিকার পেটের মধ্যে থাকা ছোট্ট দেশ লেসোথোর খেলোয়াড়। লেসোথোর প্রথম খেলোয়াড় হিসেবে তিনি যোগ দিতে যাচ্ছেন ইউরোপের ফুটবলে—স্প্যানিশ লিগে। অ্যাটলেটিকো মাদ্রিদ তাঁকে আবিষ্কার করেছে গত আফ্রিকান অনূর্ধ্ব-২০ যুব চ্যাম্পিয়নশিপের বাছাইপর্ব থেকে। তবে কম বয়সের কারণে সরাসরি সিনিয়র দলে খেলা হবে না সোনোপোর। এএফপি।