টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসরে ভিয়েরাক্লাব ক্যারিয়ারে সাতবার লিগ জিতেছেন। জাতীয় দলের হয়ে জিতেছেন বিশ্বকাপ আর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ। সফল সেই ক্যারিয়ারের ইতি টেনে দিলেন প্যাট্রিক ভিয়েরা। ৩৫ বছর বয়সী ফ্রান্সের এই ডিফেন্সিভ মিডফিল্ডার অবশ্য নতুন ভূমিকায় ফুটবলের সঙ্গেই থাকছেন। বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটির ফুটবল উন্নয়ন কর্মকর্তা হিসেবে অভিষেক হতে চলেছে তাঁর। সেনেগালে জন্ম নেওয়া এই ফরাসি এখন তাঁর বিশাল অভিজ্ঞতাকে কাজে লাগাবেন সিটির নতুন ফুটবলার তৈরির একাডেমিতে। এএফপি।জেএফএ কাপ ফুটবলক্রীড়া প্রতিবেদকজেএফএ কাপ অনূর্ধ্ব-১৫ ফুটবলের চূড়ান্ত পর্বে উঠেছে টাঙ্গাইল, মহানগরী স্কুল একাদশ, চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, খুলনা, কুষ্টিয়া ও বিকেএসপি। কাল আঞ্চলিক পর্বের খেলায় টাঙ্গাইল ৫-১ গোলে গাজীপুরকে, মহানগরী স্কুল ১-০ গোলে ফরিদপুরকে, চট্টগ্রাম ১-০ গোলে ফেনীকে, চাঁপাইনবাবগঞ্জ ৩-১ গোলে রাজশাহীকে, খুলনা ২-১ গোলে বরগুনাকে, কুষ্টিয়া ৪-১ গোলে চুয়াডাঙ্গাকে, বিকেএসপি ২-০ গোলে দিনাজপুরকে হারিয়েছে।