টু ক রো খ ব র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোস্তভে স্টয়চকভরুশ প্রিমিয়ার লিগের দল রোস্তভে যোগ দিলেন বুলগেরিয়ার ফুটবল কিংবদন্তি রিস্টো স্টয়চকভ। না, খেলোয়াড় হিসেবে নয়, ৪৫ বছর বয়স্ক স্টয়চকভ দলটিতে কাজ করবেন উপদেষ্টা হিসেবে। খবরটি দিয়েছে মস্কোর পত্রপত্রিকা। এএফপি।অঁরির ইচ্ছাইউরোপীয় পেশাদার লিগে ফেরার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন থিয়েরি অঁরি। নিউইয়র্ক রেড বুলসের হয়ে মেজর লিগ সকারে খেলা অঁরি জানিয়েছেন, ডেভিড বেকহামের মতো ধারে ইউরোপে খেলার ইচ্ছা নেই তাঁর। ফুটবল ক্যারিয়ার শেষ করতে চান যুক্তরাষ্ট্রেই। ওয়েবসাইট।মেসিকে ছাড়াইমেসিকে ছাড়াই যুক্তরাষ্ট্র সফর করবে বার্সেলোনা। যুক্তরাষ্ট্র সফররত ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শনিবারের ম্যাচ দিয়ে তিন ম্যাচের সফর শুরু করবে চ্যাম্পিয়নস লিগ চ্যাম্পিয়নরা। মেসি ছাড়াও দানি আলভেজ, হাভিয়ের মাসকেরানো এবং অ্যালেক্সিস সানচেজও থাকছেন না বার্সেলোনার সফরে। এএফপি।