টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারস্টেন থাকবেন ছায়াতেইদক্ষিণ আফ্রিকানদের অনেকে গ্যারি কারস্টেনকে মনে করছেন ‘সর্বরোগের মহৌষধ।’ ভারতকে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে তোলা এবং বিশ্বকাপ এনে দেওয়া কোচ নিয়েছেন নিজ দেশের দায়িত্ব। এবার ‘চোকার’ খেতাবটা ঝেড়ে ফেলবে দক্ষিণ আফ্রিকা, জিতবে বিশ্ব শিরোপা, আবারও উঠে যাবে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে—অনেকেরই ধারণা এমন। উচ্চাভিলাষীদের আশার বেলুনটা ফুটো করে দিলেন কারস্টেন নিজেই। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পরপরই বললেন রাতারাতি কিছুই হবে না, সাফল্যের একমাত্র পন্থা কঠোর পরিশ্রম। জানিয়ে দিলেন, বদলাবেন না কোচিং-দর্শনও। ওয়েবসাইট।ভয় আছে কাতারেরওদুর্নীতির অভিযোগে মোহাম্মদ বিন হাম্মামকে ফুটবলে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। এবার খবর, কেড়ে নেওয়া হতে পারে কাতারের ২০২২ বিশ্বকাপের স্বাগতিক অধিকারও। ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারই বলেছেন, কোনো অভিযোগ পাওয়া গেলে কাতারের আয়োজনের অধিকারও পুনর্বিবেচনা করা হবে। ‘আমরা এখনই কাতারের বিশ্বকাপে হাত দিচ্ছি না। তবে বিষয়টি নিয়ে আমরা ধাপে ধাপে এগোব’—বলেছেন ব্ল্যাটার। তবে শেষ পর্যন্ত যদি কাতারেই বিশ্বকাপ হয়, তাহলে শীতকালে হওয়ার সম্ভাবনার কথাও বলেছেন ব্ল্যাটার। ওয়েবসাইট।ব্র্যাডলির জায়গায় ক্লিন্সমানএক বছর আগেও নায়ক ছিলেন বব ব্র্যাডলি। কিন্তু ব্যর্থতার বলি হওয়াটাই যে কোচদের নিয়তি! গত মাসে কনক্যাকাফ গোল্ডকাপে ব্যর্থতার দায়ে চাকরি হারালেন যুক্তরাষ্ট্রের ৫৩ বছর বয়সী কোচ। ২০০৭-এ দায়িত্ব নিয়েই যুক্তরাষ্ট্রকে জিতিয়েছিলেন কনক্যাকাফ গোল্ডকাপ, ২০০৯ সালে স্পেনের মতো দলকে হারিয়ে দলকে তুলেছিলেন কনফেডারেশনস কাপের ফাইনালে। ব্র্যাডলির ছাঁটাইয়ে যুক্তরাষ্ট্র দলে বাবা-ছেলের যুগলবন্দীও শেষ হলো। মিডফিল্ডার মাইকেল ব্র্যাডলি নিশ্চয়ই বাবাকে খুব মিস করবেন? ব্র্যাডলির উত্তরসূরি মনোনীত হয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত জার্মানির সাবেক স্ট্রাইকার ও কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান। ওয়েবসাইট।