টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিএসজিতে পাস্তোরেঅনেক ক্লাবের নজরেই ছিলেন। হাভিয়ের পাস্তোরেকে পাওয়ার দৌড়ে ছিল বার্সেলোনাও। কিন্তু ‘পাস্তোরে বিক্রির জন্য নয়’ বলে তাঁর ক্লাব পালের্মোর সভাপতি মরিজিও জামপারিনি সবার আগ্রহে জল ঢেলে দেন। এর পরও আর্জেন্টাইন তারকাকে মনে হয় ধরে রাখতে পারছে না পালের্মো। পাস্তোরের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। দুই ক্লাব থেকেই আলোচনা এগিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। চুক্তিটা হতে পারে ফরাসি রেকর্ড ৪ কোটি ৩০ লাখ ইউরোর। রয়টার্স।বালোতেল্লির মনগত মৌসুমে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর বেশ কয়েকবার ইংল্যান্ড ছেড়ে যেতে চেয়েছেন বালোতেল্লি। নিজেকে শুধরে নিয়ে পরক্ষণেই আবার বলেছেন, থাকতে চান সিটিতেই। কিন্তু মন একবার বিষিয়ে উঠলে কি স্বস্তি ফেরে? বালোতেল্লি এবার স্পষ্টই বললেন, ম্যান সিটিতে মনটা তাঁর সত্যিই বিষিয়ে উঠেছে, ‘ম্যানচেস্টারে আমি ভীষণ অস্বস্তি বোধ করি। শহরটা পছন্দ করি না। কেবল আমার পরিবার ও বন্ধুদের সঙ্গে থাকতে চাই।’ এএফপি।সপ্তাহের সেরাইউরোপীয় পেশাদার ফুটবলে খেলে ব্রাজিলে ফিরে যাওয়ার অর্থই ওই খেলোয়াড়ের ক্যারিয়ার অস্তে যাওয়া। দুইবারের ফিফা বর্ষসেরা রোনালদিনহোও এ ক্ষেত্রে ব্যতিক্রম নন। তবে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে ফ্ল্যামেঙ্গোর হয়ে খেলা রোনালদিনহো এই একটা জায়গায় অন্যদের চেয়ে আলাদা। মাঠের সাফল্য নিয়ে খবর হচ্ছেন। গত সপ্তাহে সান্তোসের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন রোনালদিনহো। পরের ম্যাচে গ্রেমিওকে ২-০ গোলে জেতালেন একটি গোল করে। এই সাফল্যের জন্য গোলডটকম নির্বাচিত সপ্তাহের বিশ্বসেরা খেলোয়াড়ও হয়েছেন সাবেক বার্সেলোনা খেলোয়াড়। ওয়েবসাইট।