টু ক রো বি শ্ব কা প
মাতেরাজ্জি এখনজিনেদিন জিদান আলজেরিয়ার খেলা দেখতে এসেছিলেন। মাঠে না থাকলেও বিশ্বকাপে তো আছেন। কিন্তু সেই মার্কো মাতেরাজ্জি কোথায়? গ্যালারিতে বসে কি ইতালির খেলা দেখছেন তিনি? নাহ্, সময় কোথায়! মাতেরাজ্জি যে এখন যুক্তরাষ্ট্রে গিয়ে ছুটি কাটাচ্ছেন! ছুটির মধ্যে অনেকে খেলাও দেখে। কিন্তু মাতেরাজ্জি সেটাও করছেন না। যদি ছুটির আমেজ নষ্ট হয়ে যায়! তাই বলে ইতালির প্রতি তাঁর কোনো দরদ নেই, তা ভাববেন না। মার্সেলো লিপ্পির দলের শুভকামনাই করছেন গতবারের বিশ্বকাপজয়ী দলের সদস্য। ওয়েবসাইট।মাটিতেই পা পোডলস্কিদেরপরশু অস্ট্রেলিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর জার্মানির প্রশংসায় পঞ্চমুখ পুরো ফুটবল-বিশ্বই। তবে এত প্রশংসায় যেন গা ভাসিয়ে না দেয় কেউ, লুকাস পোডলস্কি সে ব্যাপারে সতর্ক করে দিয়েছেন সতীর্থদের, ‘আমি জানি পুরো জার্মানি এই জয় উদ্যাপন করছে এবং তাই করা উচিত। তবে আমাদের পা মাটিতেই রাখতে হবে, থাকতে হবে মনোযোগী। কোচ যা বলেন তার অনুবাদ করতে হবে মাঠে। এটা মাত্র প্রথম ম্যাচ। আরও অনেক দূর যেতে হবে আমাদের।’ ওয়েবসাইট। হাওয়ার্ডকে নিয়ে সংশয়টুর্নামেন্টের ফেবারিট ইংল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র। শনিবার রাত থেকেই মার্কিনরা ডুবে আছে আনন্দ-উর্যাসবে। তবে বড় এক ধাক্কায় তাদের সেই আনন্দ মুছেই যাওয়ার কথা। মর্যাদার ওই ড্রয়ে যার হাতের গ্লাভস জোড়ার বড় অবদান, সেই টিম হাওয়ার্ডকে নিয়েই যে দেখা দিয়েছে সংশয়। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ম্যাচ ১৮ জুন স্লোভেনিয়ার বিপক্ষে। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচেই পাঁজরে চোট পাওয়া হাওয়ার্ড এই ম্যাচে খেলতে পারবেন কি না তা এখনো নিশ্চিত নয়। কোচ বব ব্র্যাডলিও সংশয়ে, ‘এই মুহূর্তে এই প্রশ্নের কোনো উত্তর নেই।’ ওয়েবসাইট।ভুভুজেলার আবদারমেসি, কাকা, রোনালদোরা আর কত বড় তারকা! এবারের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে সবচেয়ে বড় তারকা ‘ভুভুজেলা’! ভু ভু সুর তুলে প্রতিটি ম্যাচের প্রতিটি ক্ষণে যেভাবে নিরবচ্ছিন্ন পারফর্ম করে চলেছে এটি, তাতে শেষে টুর্নামেন্ট-সেরার পুরস্কারটিই ভুভুজেলা ছিনিয়ে নেয় কি না, শঙ্কা থাকছেই! তবে ইংলিশ ডিফেন্ডার জেমি ক্যারাঘার নাকি ইংল্যান্ডের প্রথম ম্যাচে ভুভুজেলার শব্দ খেয়ালই করেননি। তবে টিভিতে তাঁর ছেলে খেয়াল করেছে। তারই আবদার মেটাতে একটি ভুভুজেলা কিনে যত্ন করে পুরে রেখেছেন ব্যাগের ভেতর। ওয়েবসাইট।