টু ক রো বি শ্ব কা প
মামলা মুলতবিইংল্যান্ডের লকার রুমে ঢুকে পড়া দর্শক পাভলোস জোসেফ গ্রেপ্তার হয়েছিলেন আগেই। দিনচারেক হলো জামিনও পেলেন। জোসেফের জন্য আরও সুসংবাদ, আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছেন তিনি। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট মামলাটি আগামী বুধবার পর্যন্ত মুলতবি ঘোষণা করেছেন মূলত জোসেফের আত্মপক্ষ সমর্থনের জন্যই। আত্মপক্ষ সমর্থন যদি সত্য ও বিশ্বাসযোগ্য হয়, তবে মামলা ডিসমিস; আর মিথ্যে প্রমাণিত হলে বিচারের সম্মুখীন হতে হবে জোসেফকে। তবে জোসেফের আইনজীবীর অভিযোগ, সেদিনের ঘটনাটির একটি টেলিভিশন ফুটেজ চাওয়া হলেও এখনো সেটা হাতে পাননি তাঁরা। ডেভিড বেকহাম অবশ্য প্রথম থেকেই বলছেন, সেদিন বিশেষ কোনো ঝামেলাই হয়নি। এএফপি। মেসিবন্দনাবিশ্বকাপে জার্সির রঙে ভিন্নতা থাকলেও ক্লাবে দুজনই মাঠ দাপিয়ে বেড়ান একই রঙের জার্সি গায়ে। সেই জার্সির কারণেই কি না, বিশ্বকাপেও সতীর্থ-প্রেম জেগে উঠেছে স্পেনের মিডফিল্ডার জাভি হার্নান্দেজের। বার্সেলোনা-সতীর্থ মেসির পায়ের জাদু দেখে মুগ্ধতার কথা না জানিয়ে পারলেন না জাভি। এবারের বিশ্বকাপে তাঁর কাছে মেসিকেই মনে হচ্ছে সেরা। মেসি সম্পর্কে একই মূল্যায়ন চিলির কোচ মার্সেলো বিয়েলসারও। মেসিকেই বিশ্বসেরা মনে হচ্ছে তাঁরও। পরশুই ২৩-এ পা দেওয়া মেসির জন্য জন্মদিনের শুভেচ্ছা বলতে পারেন এত এত শংসাবাণীকে। তবে সবচেয়ে বড় উপহারটা আগেই দিয়ে রেখেছেন আর্জেন্টাইন কোচ। ম্যারাডোনার চোখে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে মেসির ধারেকাছে নেই কেউ। ওয়েবসাইট।