টু ক রো বি শ্ব কা প
স্বস্তিশেষ ষোলোতেই ব্রাজিলের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে না বলে যেন হাঁফ ছেড়ে বাঁচলেন স্পেনের মিডফিল্ডার সার্জিও বাসকুয়েটস, ‘ভিলার গোলটি আমাদের মনে প্রশান্তি এনে দিয়েছে। আমরা এখন আত্মবিশ্বাসী। আর নকআউট পর্বে ব্রাজিলকে এড়াতে পেরে খুব ভালো লাগছে।’ তবে স্প্যানিশ কোচ ভিসেন্তে দেল বস্ক আগামীকালের ম্যাচের প্রতিপক্ষ পর্তুগালকেও হালকাভাবে নিতে রাজি নন। তা ছাড়া দলে ইনজুরির ঝামেলাও আছে। পর্তুগালের বিপক্ষে স্পেন দলে অনিশ্চিত হয়ে পড়েছে জাভি আলোনসোর খেলা। রয়টার্স, ওয়েবসাইট।প্রতিবাদ নয়গতকালের ম্যাচের আগে নিয়মানুযায়ী সংবাদ সম্মেলনে বসার কথা থাকলেও তাদের জন্য নির্ধারিত চেয়ারগুলো ফাঁকাই পড়ে রইল। গুঞ্জন রটল কোচ জোয়াকিম লো ও তাঁর শিষ্যরা নাকি ফিফার এই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন বয়কট করেছেন! অনুশীলনের জন্য ফ্রি স্টেট স্টেডিয়ামের মাঠটি না পাওয়াতেই জার্মানদের এমন গোস্সা। তাদের অনুশীলন করতে বলা হয়েছিল স্থানীয় একটি বিশ্ববিদ্যালয়ের মাঠে। এর প্রতিবাদ হিসেবেই নাকি সংবাদ সম্মেলনে যায় নি জোয়াকিম লোর বাহিনী। ফিফার নিয়ম ভঙ্গের প্রশ্ন উঠতেই প্রতিবাদের কথা পুরোপুরি নাকচ করে দিয়েছেন কোপকে, ‘এটা প্রতিবাদ নয়, দলের বাকিরা আসলে ঠিক সময়মতো এখানে উপস্থিত হতে পারেনি।’ এএফপি।হতাশ ওবামাউত্তেজনা ছড়িয়ে পড়েছিল সবখানে। স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও ঘানার সঙ্গে যুক্তরাষ্ট্রের শেষ ষোলোর লড়াইয়ে অতিরিক্ত সময়ের খেলা দেখেছেন বুঁদ হয়ে। কানাডার টরন্টোতে চলছিল জি-২০-এর সভা। তাই ম্যাচের একদম অন্তিম মুহূর্তে টিভির সামনে বসার ফুরসত পেয়েছিলেন ব্যস্ত ওবামা। অতিরিক্ত সময়ের উত্তেজনাময় অংশটুকু দেখে শেষতক অবশ্য তাঁকে হতাশই হতে হয়েছে। হতাশ হয়েছেন মাঠে গিয়ে খেলা দেখা সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনও। শেষ ষোলোতে আফ্রিকার একমাত্র প্রতিনিধি ঘানার বিপক্ষে যে হেরেই মাঠ ছাড়তে হয়েছে মার্কিনদের! ওয়েবসাইট।