টু ক রো বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্যায়বিশ্বকাপে গোল করেও ‘ম্যান অব দ্য ম্যাচ’ হতে পারেননি অনেকে। আবার অনেকের বেলায় হয়েছে উল্টোটা। পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো গোল না করেও ম্যাচ-সেরা হওয়া সেই সৌভাগ্যবানদের একজন। এ নিয়ে খেপেছেন ব্রাজিলের অধিনায়ক লুসিও। পর্তুগাল-ব্রাজিলের গোলশূন্য কাঠখোট্টা ম্যাচে দুই দলের কেউই তেমন ভালো কিছু দেখাতে পারেননি। আলাদা করে কোনো ফুটবলারকে খুঁজে পাওয়া যায়নি সেদিন। তার পরও রোনালদোই ম্যান অব দ্য ম্যাচ! লুসিওর অসন্তুষ্টি ওখানেই, ‘এতে ফিফারও কিছুটা হাত আছে। জানি, সে (রোনালদো) ভালো ফুটবলার। কিন্তু সেদিন ন্যায়বিচার হয়নি।’ ওয়েবসাইট।সান্ত্বনা ক্রিকেটেদক্ষিণ আফ্রিকায় যখন ইংল্যান্ড ফুটবল দল লড়ছে জার্মানির বিপক্ষে, তখন তাদের ক্রিকেট দলটি দেশের মাটিতে অস্ট্রেলিয়ানদের মুখোমুখি। অনুমান করা হচ্ছিল, ইংলিশ সমর্থকেরা হয়তো ক্রিকেট ম্যাচটির মাঝামাঝি সময়েই চলে যাবে টেলিভিশনে শেষ ষোলোর লড়াই দেখতে। আশঙ্কা সত্যি হয়নি। প্রায় ২২ হাজারের ওপর দর্শক ওল্ড ট্রাফোর্ডে বসে উপভোগ করেছে বল-ব্যাটের লড়াই। মাঝে দক্ষিণ আফ্রিকা থেকে দুঃসংবাদ এলেও গ্যালারিতে বসে অ্যান্ড্রু স্ট্রাউসদের হাততালি দিতে ভোলেনি দর্শকেরা। ফুটবলের বেদনা কিছুটা হলেও ভুলিয়ে দিয়ে অ্যান্ড্রু স্ট্রাউসের দলও তার প্রতিদান দিল। অধিনায়ক স্ট্রাউস বেজায় খুশি দর্শকদের সমর্থনে। আর অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং তো রসিকতাই করলেন, ‘আমি তো ওদের ফুটবল ম্যাচ দেখার সুযোগ করে দিতেই প্রথমে ফিল্ডিং নিয়েছিলাম!’ এএফপি।পতাকা বদল১০ নম্বর ডাউনিং স্ট্রিট থেকে নামিয়ে নেওয়া হয়েছে ইংল্যান্ডের পতাকা। ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের পতাকাদণ্ডে তোলা হয়েছে লাল-সাদা-নীল ইউনিয়ন জ্যাক, যেটা পুরো যুক্তরাজ্যকেই উপস্থাপন করে। বিশ্বকাপ শুরুর আগে সেখানে ইউনিয়ন পতাকা নামিয়ে তোলা হয়েছিল ইংল্যান্ডের পতাকা (লাল-সাদা সেন্ট জর্জ পতাকা)। ইংল্যান্ডের বিশ্বকাপ দলকে সমর্থন জোগাতেই এটা করা হয়েছিল। পরশু জার্মানির কাছে ১-৪ গোলে ইংল্যান্ড হেরে যাওয়ার পর ১০ ডাউনিং স্ট্রিটে তাই আবার পতাকা বদল করতে হলো। এএফপি।মুগ্ধ বালাকওএত প্রশংসা, এত স্তুতির অংশ হতে পারতেন তিনিও। কিন্তু ইনজুরি তাঁকে ঠেলে দিয়েছে বিশ্বকাপের বাইরে। নিজে খেলতে পারছেন না, তবে আর সবার মতো জার্মানির খেলায় মুগ্ধ দলের ‘আসল’ অধিনায়কও, ‘এই বিশ্বকাপের এখনো পর্যন্ত সেরা দুটো পারফরম্যান্স আমরাই দেখিয়েছি। আমরা শুধু জিতিইনি, অসাধারণ ফুটবলও খেলেছি।’ গত চার বছর ইংলিশ ক্লাব চেলসিতে খেলা বালাক বিস্মিত ইংল্যান্ডের দুরবস্থা দেখে, ‘আমি ভাবতেই পারিনি দু দলের মধ্যে এতটা ব্যবধান দেখা যাবে। ইংল্যান্ডের কোনো সুযোগই ছিল না। আমরা দুর্দান্ত খেলেছি, প্রথমার্ধেই আমরা আরও দু-একটি গোল পেতে পারতাম। এই জয় আমাদের পুরোপুরি প্রাপ্য।’ ওয়েবসাইট।