টু ক রো বি শ্ব কা প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোগির অভিযোগজুভেন্টাসের সাবেক পরিচালক লুসিয়ানো মোগি চটেছেন ইতালির ক্লাবগুলোর ওপর। ইতালির ক্লাবগুলোতে ভিনদেশি ফুটবলারের ছড়াছড়িতে নাকি কোণঠাসা হয়ে পড়েছেন দেশি ফুটবলাররা! মোগি তাঁর বিশ্বাসের পেছনে যুক্তিটাও দেখিয়েছেন স্পষ্ট করে। সর্বশেষ চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলান মোটে একজন ইতালিয়ানকেই মাঠে নামিয়েছিল। তা-ও আবার ৯২ মিনিটে, বদলি খেলোয়াড় হিসেবে! মোগির মতে, ইতালি একটি নতুন প্রজন্ম পাচ্ছে, কিন্তু তা আগের ইতালির মানের ধারেকাছেও নেই, ক্লাবগুলোতে এখন ইতালির তরুণদের জায়গা নেই। ২০০৬-এ জুভেন্টাসে নয় নয়জন ইতালিয়ান এবং ফরাসি ফুটবলার ছিলেন। আর এবার ইন্টারে ভিনদেশি ফুটবলারদের ছড়াছড়ি। ইতালির এমন শোচনীয় অবস্থা নাকি সে কারণেই। ওয়েবসাইট।মার্টিনোর চোখেপ্যারাগুয়ে কোচ জেরার্দো মার্টিনোর মতে, ফুটবলে ইউরোপের থেকে ঢের এগিয়ে আছে দক্ষিণ আমেরিকা। এ রকম মনে হওয়ার কারণটাও ব্যাখ্যা করেছেন এই আর্জেন্টাইন, ‘কোনো সন্দেহ নেই, বাছাইপর্বে নানা চড়াই-উতরাই পেরিয়ে আসতে হয় দক্ষিণ আমেরিকানদের। এশিয়া ও আফ্রিকার কথা বাদ দিন, বাছাইপর্বের এই প্রক্রিয়াটি ইউরোপের চেয়েও দক্ষিণ আমেরিকায় বেশ কঠিন।’ বিশ্বকাপে দক্ষিণ আমেরিকার দল ব্রাজিলের খেলায় মন না ভরলেও, আর্জেন্টিনার খেলায় বেশ সন্তুষ্ট মার্টিনো। আর লিওনেল মেসিকে বিশ্বকাপের সেরা তারকাই মানছেন তিনি। এএফপি।