টু ক রো বি শ্ব কা প
লবিং২০১৮ অথবা ২০২২—যেকোনো একটা চাই-ই চাই। বিশ্বকাপের আয়োজক হতে এমনই বদ্ধপরিকর অস্ট্রেলিয়া। আর সেটার জন্য তারা কী না করছে! অস্ট্রেলিয়ারই একটি পত্রিকার খবর, বিশ্বকাপের আয়োজক হওয়ার উদ্দেশ্যে ফিফার দুই উপদেষ্টাকে ৯ দশমিক ৬৮ মিলিয়ন ডলার উপহার দেওয়ার পরিকল্পনা করেছে ফুটবল ফেডারেশন অব অস্ট্রেলিয়া! এই অর্থ অস্ট্রেলিয়ার আয়োজক হওয়ার বাজেটের এক-চতুর্থাংশ। শুধু তা-ই নয়, উপহারের মধ্যে আছে মূল্যবান অলংকার এবং বিনা খরচে অস্ট্রেলিয়া ভ্রমণের প্রস্তাবও। উপহারের তালিকা থেকে ফিফার নির্বাহী কমিটির সদস্যদের স্ত্রীরাও বাদ পড়েননি, তাঁদের জন্য থাকছে মুক্তার দামি নেকলেস। খবরটি শোনার পর অস্ট্রেলিয়ার ক্রীড়ামন্ত্রী কেট এলিস কথা দিয়েছেন, বিশ্বকাপের পেছনে এত বেশি টাকা ঢালার ব্যাপারটি খতিয়ে দেখবেন তাঁরা। এএফপি।জোসেফের মুক্তিঅবশেষে রেহাই পেলেন পাভলোস জোসেফ। ইংল্যান্ডের ড্রেসিংরুমে ঢুকে হইচই ফেলে দেওয়া এই ইংলিশ দর্শককে ১০০ ডলার জরিমানা করে ছেড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা পুলিশ। তবে ঘটনার রেশ এখনো কাটেনি। তদন্ত শেষে পুলিশ দাবি করছে, অনাকাঙ্ক্ষিত এই ঘটনাটি ব্রিটিশ ট্যাবলয়েড সানডে মিরর-এর সাংবাদিক সাইমন রাইটের কারসাজি। গত মঙ্গলবার গ্রেপ্তার হওয়ার পর কাল ৩৯০ ডলারের বিনিময়ে জামিনও পেয়েছেন তিনি। তবে আগামী ৭ জুলাই আবার তাঁকে আদালতে হাজির হতে হবে। রাইটের পত্রিকা সানডে মিরর অবশ্য শুরুতেই এই অভিযোগ নাকচ করে দিয়েছে। একজন আইনজীবীও নিয়োগ করেছে তারা রাইটের পক্ষে লড়ার জন্য। রয়টার্স, এএফপি, ওয়েবসাইট।