টু ক রো খ ব র
মাচেরানোকে চান মেসিবাজারে গুঞ্জন, হাভিয়ের মাচেরানোকে চাইছে ইন্টার মিলান। আর লিভারপুল বলছে, কোনো ক্লাবের কাছ থেকেই আনুষ্ঠানিক কোনো প্রস্তাব তারা পায়নি। তর্ক যখন এটা নিয়ে, মাচেরানোর আর্জেন্টাইন-সতীর্থ লিওনেল মেসি তাঁকে চাইলেন বার্সেলোনায়। মাচেরানোকে অনুরোধই করলেন ইন্টারের চিন্তা মাথা থেকে সরিয়ে বার্সেলোনার কথা ভাবতে। ডেইলি স্টার সানডে পত্রিকাকে মেসি বলেছেন, ‘এল জেফেসিতো (মাচেরানো) বার্সায় এলে দারুণ হবে। বার্সেলোনায় খেলার দক্ষতা তার আছে।’ মেসিকে নাকি এ ব্যাপারে সমর্থন করেছেন বার্সেলোনা কোচ পেপ গার্দিওলাও। কিন্তু সর্বশেষ খবর, বার্সেলোনার ক্রীড়াবিষয়ক পরিচালক আন্দোনি জুবিজারেতা বলে দিয়েছেন মাচেরানোর জন্য তাদের কোনো আগ্রহ নেই, ‘এখন পর্যন্ত মাচেরানোকে নিয়ে কিছুই হয়নি, আসলে আমাদের এই মৌসুমের পরিকল্পনায় সে যায় না।’ ওয়েবসাইট।নিস্টলরয়ের হ্যাটট্রিকরিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাব পেরিয়ে জার্মানির হামবুর্গ এসভিতে গিয়ে পাদপ্রদীপের আলোটা আর পান না। তাই রিয়াল মাদ্রিদের নিস্টলরয়কে তেমন খুঁজে পাওয়া যায় না হামবুর্গে। তবে ডাচ স্ট্রাইকার রুড ফন নিস্টলরয় পরশু নিজেকে আলোয় নিয়ে এলেন দারুণ এক হ্যাটট্রিক করে। তাঁর হ্যাটট্রিকেই জার্মান কাপের দ্বিতীয় রাউন্ডে সৌখিন ক্লাব টরগেলোয়ার এসভিকে ৫-১ গোলে হারিয়েছে হামবুর্গ। রয়টার্স।ডেকোর ফেরা১৩ বছর পর দেশে ফিরে অনেক কিছুই হয়তো অচেনা লাগছিল ডেকোর কাছে। তবে সবচেয়ে অচেনা লাগার কথা মারাকানা স্টেডিয়ামের ৬০ হাজার দর্শককে। তারা যে কেউ পোর্তো, বার্সেলোনা বা চেলসির নয়। এরা সব তাঁর নতুন ক্লাব ফ্লুমিনেন্সের। তবে অচেনা হলেও ডেকোর কাছে আপনই লেগেছে তাদের। পরশু দর্শকদের সঙ্গে ডেকোর পরিচয় করিয়ে দেওয়া হয়। প্রায় ৬০ হাজার দর্শক করতালি আর হর্ষধ্বনিতে বরণ করে নেয় ঘরের ছেলেকে। ডেকোও প্রতিদান দিতে চান এই ভালোবাসার, ‘দারুণ, এমন অভিজ্ঞতা আগে কখনো হয়নি আমার। এই ভালোবাসার প্রতিদান দিতে চাই দলকে শিরোপা জিতিয়ে।’ ১৯৯৭ সালে ব্রাজিলের ক্লাব করিন্থিয়ানস থেকে পর্তুগালের বেনফিকায় নাম লিখিয়েছিলেন। পরের ১৩টি বছর কাটিয়েছেন পর্তুগাল, স্পেন ও ইংল্যান্ডে। পর্তুগালের নাগরিকত্ব নিয়ে খেলেছেন পর্তুগাল দলে। নাড়ির টানে আবার ফিরেছেন ব্রাজিলে। ওয়েবসাইট।