টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছরটা লিভারপুলের!মৌসুম শুরুর আগেই ম্যানচেস্টার ইউনাইটেডের ইতালিয়ান ফরোয়ার্ড মাচেদা ঘোষণা দিয়েছেন, এ বছরটি হবে তাঁর। রিয়াল মাদ্রিদের করিম বেনজেমাও পিটিয়েছেন নিজের ঢোল ‘এ বছরটি হবে আমার’। মাচেদা-বেনজেমার সঙ্গে লিভারপুলের মার্টিন স্কার্টেল এখানে ব্যতিক্রম। স্লোভাক ডিফেন্ডার পেটাচ্ছেন ক্লাবের ঢোল। ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ১৮ বার শিরোপা জয়ের রেকর্ডটি যৌথভাবে ম্যানইউ ও লিভারপুলের। তবে ‘অল রেড’রা সর্বশেষ লিগ শিরোপা জিতেছিল ২১ বছর আগে। গত মৌসুমে সপ্তম লিভারপুল এবার শুরু করেছে আর্সেনালের সঙ্গে ড্র দিয়ে। এই ড্রয়ের মধ্যেই কী এক জাদু দেখে স্কার্টেল বলে দিলেন, এই বছরটি হবে লিভারপুলের। ম্যানইউকে টপকে রেকর্ড ১৯তম লিগ শিরোপা জিতবে তারা, ‘আমাদের ভালো সুযোগ আছে। আমি সত্যিই বিশ্বাস করি, এই বছর হবে আমাদের।’ ওয়েবসাইট।বুকাননের অস্বীকারইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পরামর্শকের চাকরি নিয়ে ভীষণ সমালোচিত হচ্ছেন জন বুকানন। তিনি নাকি অস্ট্রেলিয়ার বিপক্ষে ইংল্যান্ডের অ্যাশেজ জয়ের রূপকল্প আঁকছেন। সাবেক অস্ট্রেলিয়ান কোচ বুকানন অবশ্য অস্বীকারই করলেন অভিযোগটা। বুকাননের দাবি, ইসিবিতে তাঁর কাজটা যতটা না অ্যাশেজ-সংশ্লিষ্ট, এর চেয়ে বেশি ইংলিশ ক্রিকেটের সামগ্রিক কাঠামোসংক্রান্ত। ‘অস্ট্রেলিয়াকে কীভাবে হারাতে হবে, সেটা বলতে আমি এখানে আসিনি। আমি একজন অস্ট্রেলিয়ান এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটের উন্নতিতে আমার যে অবদান, সেটার জন্য আমি গর্বিত’—দ্য কুরিয়ার মেলকে বলেছেন বুকানন।