টু ক রো খ ব র
ইতালিতে ফিরছেন ইব্রাহিমোভিচ?সে রকমই একটা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। অন্তত মিলানের দল এসি মিলান পেতে চায় তাঁকে। ইন্টার মিলান ছেড়ে গত মৌসুমে বার্সেলোনায় যোগ দেওয়া সুইডিশ এই স্ট্রাইকারকে পাওয়া সহজ নয় এটা জেনেও তাঁর দিকে হাত বাড়াচ্ছে এসি মিলান। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর আরিয়েদো ব্রাইদার ভাষায়, ‘ইব্রাহিমোভিচকে সই করানোটা সহজ নয়, তার পরও এটা সম্ভব। তবে এটা শুধু আমাদের ওপরই নির্ভর করছে না—বার্সেলোনা ও খেলোয়াড়ের ওপরও ব্যাপারটা নির্ভর করছে।’ ইব্রাহিমোভিচের বার্সেলোনা ছাড়ার কথা ওঠার পেছনে আরও একটা কারণ কাজ করছে। ডেভিড ভিয়া ন্যু ক্যাম্পে যোগ দেওয়ায় স্ট্রাইকার হিসেবে দলের পছন্দের তালিকায় আর শীর্ষে থাকতে পারছেন না ইব্রাহিমোভিচ। তাঁর প্রতি ইংলিশ ক্লাব ম্যান সিটির আগ্রহের কথা শোনা গেলেও ক্লাবটির কোচ বরার্তো মানচিনি জানিয়ে দিয়েছেন, গ্রীষ্মের দলবদল শেষ করে ফেলেছেন তাঁরা। ওয়েবসাইট।ডিসেম্বরেই শেষ তাঁর!পরিকল্পনা ছিল আগামী বছর অবসরে যাওয়ার। কিন্তু এর আগেই ফুটবল ছাড়তে পারেন রোনালদো। দুবারের ফিফা বর্ষসেরার ইঙ্গিত, আগামী ডিসেম্বরেই বিদায় বলে ফেলতে পারেন ফুটবলকে। খেলাটার সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলাটা সহজ কাজ নয় জানিয়ে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা বলেছেন, ‘ফুটবলেই সারাটা জীবন কাটিয়েছি আমি। বছরের শেষ পর্যন্ত খেলাটা চালিয়ে যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাই করব। এরপরই সিদ্ধান্ত নেব।’ ২০১১ সালেও ক্লাব ফুটবল খেলবেন বলে করিন্থিয়ানসের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন। কিন্তু ইনজুরির কারণে গত ৯ মের পর মাঠে নামতে পারেননি। এ মাসের শেষের দিকে মাঠে নামার লক্ষ্যে অনুশীলন শুরু করছেন, কিন্তু ওজন বেড়ে বেঢপ হয়ে পড়েছে তাঁর শরীর। এএফপি।চোট আর চোটনতুন মৌসুম শুরু হতে না-হতেই চোট হানা দিয়েছে বিভিন্ন দলে। ডান অ্যাঙ্কেলে চোটের কারণে এক মাস মাঠের বাইরে চলে গেছেন রিয়াল মাদ্রিদের রাউল আলবিওল। এতে রিয়ালের চোট পাওয়া খেলোয়াড়ের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনে। কাফ মাসলের চোট পর্তুগালের পেপের, হাঁটুর ইনজুরি আর্জেন্টিনার গ্যারের। হাঁটুতে অস্ত্রোপচারের মুখোমুখি আর্সেনালের সামির নাসরি। শল্যবিদের ছুরির নিচে গেলে মাসখানেক মাঠের বাইরে থাকতে হবে ফ্রান্সের এই ফুটবলারকে। গত মঙ্গলবার অনুশীলন করতে গিয়ে অ্যাঙ্কেলে চোট পেয়েছেন এসি মিলানের ব্রাজিল-তারকা আলেক্সান্দ্র পাতোও। ফলে বালুর্সকোনি কাপে জুভেন্টাসের বিপক্ষে আগামী রোববারের ম্যাচটি খেলতে পারবেন না মিলান স্ট্রাইকার। কম করে হলেও পাঁচ দিন বিশ্রামে থাকতে হবে তাঁকে। এএফপি।