টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লতিফও নেই বোর্ডের অহেতুক হস্তক্ষেপের অভিযোগ তুলে গত সপ্তাহেই আফগানিস্তানের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার কবির খান। এক সপ্তাহের ব্যবধানেই ব্যাটিং কোচের পদ ছেড়ে দিলেন পাকিস্তানের সাবেক উইকেটকিপার-ব্যাটসম্যান রশিদ লতিফ। গত জুলাইয়েই দায়িত্ব নেওয়া লতিফ আফগান ক্রিকেটের সঙ্গে কাটাতে পারলেন মাত্র এক মাস। লতিফের পদত্যাগে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল হয়ে পড়ল কোচবিহীন। নিজের মতো কাজ করতে না পারাকেই পদত্যাগের কারণ বলেছিলেন কবির খান। আফগান বোর্ড বরাবর ই-মেইলে পাঠানো পদত্যাগপত্রে রশিদ লতিফও একই কারণ দেখিয়েছেন। যদিও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী হামিদ সিওয়ারি বলেছেন, কবির খানের পদত্যাগের পর পূর্ণকালীন কোচ হতে চেয়েছিলেন লতিফ। ওয়েবসাইট।চলে গেলেন বোবেকযুগোস্লাভিয়া দেশটি পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে গেছে অনেক আগেই। এবার হারিয়ে গেলেন সেই যুগোস্লাভিয়া জাতীয় দলের পক্ষে সর্বোচ্চ গোলদাতা স্তেপান বোবেকও। পরশু ৮৭ বছর বয়সে মারা গেছেন তিনি। ১৯২৩ সালে জাগরেবে জন্ম নেওয়া বোবেক ক্যারিয়ারের বেশির ভাগ সময়ই কাটিয়েছেন সার্বিয়ার ক্লাব পার্টিজান বেলগ্রেডে (১৯৪৬-৫৯)। এই ১০ বছরে পার্টিজান বেলগ্রেডের হয়ে ১৯৮ ম্যাচে করেছেন ১২১ গোল। ৬৩ ম্যাচে ৩৮ গোল করেছেন জাতীয় দলের হয়ে। খেলেছেন ১৯৫০ ও ’৫৪ বিশ্বকাপে। আর অলিম্পিকের রুপার পদক জিতেছেন দুবার (১৯৪৮ ও ’৫২)।বুকাননের ভবিষ্যদ্বাণীএখনো পাকাপাকি কিছু হয়নি, তবে অ্যাশেজে ইংল্যান্ড দলের পরামর্শক হতে পারেন পন্টিং-ক্লার্কদের সাবেক কোচ জন বুকানন। কাজটা তাঁকে খুব টানছে, কারণ বুকানন মনে করেন ইংল্যান্ডই শাসন করতে যাচ্ছে ক্রিকেট-বিশ্ব। সিডনি মর্নিং হেরাল্ডকে এ কথা বলে পক্ষে যুক্তিও দেখিয়েছেন, ‘অস্ট্রেলিয়ার মাঠের পারফরম্যান্স বলে এখনো অস্ট্রেলিয়ার ক্রিকেটের অবস্থা অনেক ভালো। তবে ইংল্যান্ড পর্দার আড়ালে ভালো কাজ করে যাচ্ছে। এ কারণেই আমার কাছে মনে হয়েছে বিশ্ব ক্রিকেটকে শাসন করবে ওরা। এখনই হয়তো এটা আমাদের চোখে পড়বে না। তবে যা করছে, এটা যদি করে যেতে পারে, তাহলে ওদের আর বাকিদের মাঝে একটা ব্যবধান তৈরি হয়ে যাবে।’ ওয়েবসাইট।