টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইনিয়েস্তার জবাবএবার কে পাচ্ছেন ফিফা ব্যালন ডি’অর? বিশ্বকাপ সাফল্যের সূত্রে সেটা স্প্যানিয়ার্ড কারও পাওয়া উচিত বলে মনে করেন স্পেন ফুটবল দলের অধিনায়ক ইকার ক্যাসিয়াস, ‘কাঙ্ক্ষিত পুরস্কারটির যোগ্য কে? আমার মতে, এ বছর এটা কোনো স্প্যানিশ খেলোয়াড়েরই পাওয়া উচিত।’ রিয়াল মাদ্রিদ অধিনায়কের সঙ্গে অবশ্য মতামতটা মিলছে না কোচ হোসে মরিনহোর। পুরস্কারটির জন্য মরিনহোর বাজি হল্যান্ডের স্নাইডার। আর ইনিয়েস্তা? বিশ্বকাপে সফল হলেও পুরো মৌসুমটা ভালো কাটেনি তাঁর। তাঁকে নিয়ে মরিনহোর এমন মন্তব্যের জবাব দিলেন ইনিয়েস্তা, ‘যদি পুরস্কার তিনি দিতেন, তাহলে আমি তা পেতাম না। কিন্তু ব্যাপারটা তা নয়।’ ওয়েবসাইট।জিদানের ছেলেজিনেদিন জিদান রিয়াল মাদ্রিদ ছেড়েছেন অনেক আগেই। তবে ক্লাবটির সঙ্গে একটা সম্পর্ক এখনো রয়ে গেছে তাঁর। একে তো ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের বিশেষ পরামর্শক তিনি। তার ওপর তাঁর ছেলে ১৫ বছরের এনজো জিদান খেলে ক্লাবের যুবদলে। তো সুযোগ এলে কি আন্তর্জাতিক ফুটবলে স্পেনের হয়েই ক্যারিয়ার শুরু করবে এনজো? খেলতে পারে—এমন একটা আভাসই দিয়ে রাখলেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক, ‘সে যখন (কোনো জাতীয় দলে) ডাক পাবে, তখনই সিদ্ধান্ত নেব। স্পেন দলে সে ডাক পেলে ভালোই হবে, ফ্রান্স দলে ডাক পেলেও খারাপ না।’ ছেলের ভবিষ্যৎ সম্পর্কে সুনির্দিষ্ট কিছু না বললেও বলেছেন রিয়াল মাদ্রিদ সম্পর্কে। গত চারটি ‘এল ক্লাসিকোয়’ পরাজিত রিয়াল এবার হারিয়ে দেবে বার্সেলোনাকে। আর এই বিশ্বাস তিনি পাচ্ছেন মরিনহোর দিকে তাকিয়ে। রিয়ালে যে জিনিসটির অভাব অনুভূত হতো, সেটা মরিনহো আসায় পূরণ হয়েছে জানিয়ে ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা। ওয়েবসাইট।মরিনহোর জার্মানপ্রীতিনিজে পর্তুগিজ, কাজ করেছেন ইংল্যান্ড-ইতালিতে। এখন আছেন স্পেনের অন্যতম বড় ক্লাবের দায়িত্বে। কিন্তু হোসে মরিনহোর দেখা যাচ্ছে জার্মানপ্রীতি খুব প্রবল। জার্মানির দুই তারকা মেসুত ওজিল ও সামি খেদিরাকে রিয়াল মাদ্রিদে এনেছেন। এখন শোনা যাচ্ছে, আরেক জার্মান তারকা বাস্তিয়ান শোয়েনস্টাইগারকেও চাইছিলেন মরিনহো। জার্মানির বিল্ড পত্রিকার খবর, বেকেনবাওয়ারের সম্মানে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচ খেলার সময় মরিনহো নাকি শোয়েনস্টাইগারকে পরের মৌসুমের জন্য ‘বুকিং’ দিয়ে এসেছেন। হাত মেলাতে গিয়ে বলেছেন, ‘আগামী মৌসুমে তুমি আমার।’ এএফপি।