টু ক রো খ ব র
মরিনহো বিশ্বাসঘাতক!ক্লাবের শতাধিক বছরের ইতিহাসে ইন্টার মিলান অনেক কিছু জিতেছে, ট্রেবল জেতেনি। আসলে ইতালির কোনো দলই জেতেনি। সেই ইন্টারকে একই সঙ্গে লিগ, কাপ ও চ্যাম্পিয়নস লিগ জেতালেন হোসে মরিনহো। জিতিয়েই কাজ শেষ হয়ে গেল আধুনিক ক্রিকেটের অন্যতম সেরা এই কোচের। নতুন চ্যালেঞ্জ নিয়ে চলে গেলেন রিয়াল মাদ্রিদে। এই যাওয়াটা পছন্দ হয়নি ইন্টার সমর্থকদের। সমর্থকদের কথা কী বলবেন, খোদ ইন্টার মালিক মাসিমো মোরাত্তি বলছেন, মরিনহো তাঁদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। তাও কেমন ধরনের বিশ্বাসঘাতকতা? স্ত্রীর সঙ্গে প্রতারণা করার মতো! মরিনহো প্রসঙ্গে হেলেনিও হেরেরার কথা এসেছে। হেরেরাও একসময় ইন্টার ছেড়ে প্রতিদ্বন্দ্বী রোমায় যোগ দিয়েছিলেন অনেক বড় বেতনের আকর্ষণে। ‘কোচদের জন্য তো দলবদলের বাজার ছিল না। কিন্তু এখন মনে হয় ওটা চালু হয়ে গেছে। মরিনহো ও হেরেরার অনেক মিল আছে—তাঁরা মিশুক, পেশাদার, তবে সবকিছু ছাপিয়ে তাঁরা পরিশ্রমী’—বলেছেন মোরাত্তি। ওয়েবসাইট।বুলগেরিয়ার ম্যাথাউসযুক্তরাষ্ট্র অনেক দিন ধরেই কোচ হিসেবে চাইছিল ইয়ুর্গেন ক্লিন্সমানকে। বব ব্র্যাডলির উত্তরসূরি রূপে সাবেক এই জার্মান তারকাকে পাওয়ার জন্য আরেকবার চেষ্টা করেছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত তিন-চার সপ্তাহ ধরে চলা আলোচনাটা ভেস্তে গেছে বলে জানিয়েছেন খোদ ক্যালিফোর্নিয়া-প্রবাসী ক্লিন্সমান। যুক্তরাষ্ট্র ব্যর্থ হলেও সফল হয়েছে বুলগেরিয়া। না, তারা ক্লিন্সমানকে পায়নি। বুলগেরিয়া কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ক্লিন্সমানের সাবেক সতীর্থ ও বিশ্বকাপজয়ী লোথার ম্যাথাউস। বুলগেরিয়া ফেডারেশনের সভাপতি বরিস্লাভ মিহাইলভ বলছেন, শিগগিরই দুই পক্ষ চুক্তি সই করবে। এর আগে গোটা পাঁচেক ক্লাব দলকে কোচিং করিয়েছেন ম্যাথাউস; হাঙ্গেরি জাতীয় দলেরও কোচ ছিলেন। এবার বুলগেরিয়ার সঙ্গে এক বছরের চুক্তি করতে যাচ্ছেন, পরে দুই পক্ষই খুশি থাকলে চুক্তির মেয়াদ বাড়বে। এএফপি।আদেবায়োর আছেনটোগো দল থেকে আপাতত নাম কাটিয়ে নিয়েছেন। মনপ্রাণ সব ক্লাব ফুটবলেই। কিন্তু ক্লাবের হয়েও তো নিয়মিত মাঠে নামতে পারছেন না ইমানুয়েল আদেবায়োর। ইনজুরি থেকে সেরে ওঠার পর তাই রেগেমেগে ম্যানচেস্টার সিটি ছেড়ে যাওয়ার সিদ্ধান্তই নিয়ে নিয়েছিলেন। এই নিয়ে কোচ রবার্তো মানচিনির সঙ্গে নাকি এক পশলা কথাকাটাকাটিও হয়েছিল এই স্ট্রাইকারের। শেষ পর্যন্ত অবশ্য মানচিনিই বললেন, আদেবায়োর কোথাও যাচ্ছেন না। তাঁর সঙ্গে সব ঝামেলা মিটে গেছে। সেরা একাদশে জায়গা না পেয়ে হতাশ আদেবায়োরের আচরণের নেপথ্য কারণ-টারন বুঝেই তাঁর সঙ্গে কথা বলেছেন মানচিনি। অবশ্য হতাশার এমন বহিঃপ্রকাশটা এখনো সমর্থন করতে পারছেন না ম্যান সিটি কোচ। বলছেন, দলের খেলোয়াড়দের ম্যানইউ, লিভারপুল খেলোয়াড়দের মতো পেশাদার হতে হবে। ওয়েবসাইট।