টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৌতুক নয়‘দেখি, মেসিকে আনার চেষ্টা করব’—গ্রীষ্মের দলবদলে কম টাকা খরচ করায় হতাশ সমর্থকদের খুশি করতে মজা করেই কথাটা বলেছিলেন ইন্টার মিলানের সভাপতি মাসিমো মোরাত্তি। কিন্তু তাঁর এই মজা করে বলা কথাটাকেও দীর্ঘ সময়ের কৌতুক বানিয়ে ফেলে নিন্দুকেরা। তাই আর কৌতুক নয়, সত্যি সত্যিই বার্সেলোনা থেকে মেসিকে ইন্টারে নিয়ে আসতে চান মোরাত্তি। মেসি ইন্টারে যোগ দেবে, যদি সে চিরতরে ন্যু ক্যাম্পের বাঁধনমুক্ত হতে পারে—এমন শর্তে মেসির বাবা জর্জের কাছ থেকে প্রাথমিক সম্মতিও আদায় করেছেন মোরাত্তি। ‘ইন্টারের সঙ্গে মেসির কথা হয়েছে কি না? হ্যাঁ, ভালোমতোই হয়েছে। কোনো একদিন যখন আমি কথাটা বলেছিলাম, স্রেফ মজাই করেছিলাম। কিন্তু এখন বিষয়টি আমাকে দেখতেই হচ্ছে’—লা গাজেত্তা দেল্লো স্পোর্তকে বলেছেন ইন্টার সভাপতি। ওয়েবসাইট।দুই কোচ এক জোটবিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মর্যাদাস্বরূপ স্পেনের বিশ্বকাপজয়ী খেলোয়াড়েরা পাচ্ছেন দেশের মর্যাদাকর ‘প্রিন্স অব আস্তুরিয়াস’ অ্যাওয়ার্ড। গত মাসে ঘোষিত এই পুরস্কার আনুষ্ঠানিকভাবে খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হবে ২৩ অক্টোবর। কিন্তু স্পেনের উত্তরাঞ্চলের শহর আস্তুরিয়াসের ওভিয়েদোর ওই অনুষ্ঠানে সশরীরে উপস্থিত থাকতে পারবেন না ক্যাসিয়াস, পুয়োল, ভিয়া, রামোসরা। কারণ রিয়াল কোচ হোসে মরিনহো আর বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা এক জোট হয়ে নিষেধাজ্ঞা জারি করেছেন। অনুষ্ঠানে যেতে পারবেন না বিশ্বকাপজয়ী দলের রিয়ালে খেলা ৫ জন ও বার্সেলোনায় খেলা ৮ জন। কারণও আছে, ওই দিনই রেসিং সান্তান্দারের বিপক্ষে রিয়ালের ম্যাচ এবং জারাগোজার বিপক্ষে খেলতে যাবে বার্সেলোনা। মরিনহো বলেছেন, ‘এটা আপসহীন’। গার্দিওলা বলেছেন, ‘তারা উপস্থিত থাকতে পারবে না। যদিও আমি জানি, পুরস্কারটি খুবই গুরুত্বপূর্ণ।’ ওয়েবসাইট।ক্যাপেলোর অবসর-ভাবনাবিশ্বকাপ-ব্যর্থতার পরও চুক্তিটা নবায়ন করে কোচ হিসেবে ফ্যাবিও ক্যাপেলোকেই রেখে দিয়েছে ইংল্যান্ড। নতুন চুক্তি অনুযায়ী ২০১২ ইউরো পর্যন্ত ইংল্যান্ডের দায়িত্ব পালন করবেন এই ইতালিয়ান। তারপর কোথায় যাবেন? কোথাও আর যাওয়া-টাওয়া নয়, কোচিং থেকেই অবসর নিয়ে ফেলবেন ক্যাপেলো। বয়স ৬৪। ২০১২ ইউরোর পর হয়ে যাবে ৬৬। এসি মিলান, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাসের মতো ক্লাবের দায়িত্ব পালনের পর এখন ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্বে—১৯৯১ সালে শুরুর পর ১৯ বছর ধরে আছেন কোচিংয়ে। আর কত? তাই অবসরের আগাম ঘোষণাই দিয়ে রাখলেন ক্যাপেলো, ‘এ মুহূর্তে ইংল্যান্ডের হয়ে ২০১২ ইউরো ছাড়া অন্যকিছু নিয়ে ভাবছি না আমি। এর পরই অবসর নিয়ে ফেলব।’ ওয়েবসাইট।