টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার জোড়া সেঞ্চুরিপ্রথম ম্যাচে ৬৪ রানের জয়ের পথে সেঞ্চুরির করেছিলেন হাশিম আমলা আর অভিষিক্ত কলিন ইনগ্রাম। কাল দ্বিতীয় ম্যাচেও দক্ষিণ আফ্রিকা জিতল জোড়া সেঞ্চুরিতে চড়ে। হাশিম আমলা সেঞ্চুরি করেছেন কালও। সঙ্গে তিন অঙ্কে পৌঁছানোর উৎসব করলেন ডি ভিলিয়ার্স। আর তাতেই ৮ উইকেট হাতে রেখে জিম্বাবুয়ের করা ২৬৮ রান টপকে যায় স্বাগতিকেরা। টানা চতুর্থ ওয়ানডেতে তৃতীয় সেঞ্চুরি করেছেন আমলা (১০৩ বলে ১১০)। সেঞ্চুরি পূরণে অসম্ভব একটা লক্ষ্যের সামনে গিয়েও ঠিকই তিন অঙ্ক ছুঁয়েছেন ডি ভিলিয়ার্স। জয়ের জন্য দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ২ রান, সেঞ্চুরি পেতে ভিলিয়ার্সের দরকার ছিল ৫। ভিলিয়ার্স মেরে দেন ছক্কা। এর আগে টাটেন্ডা টাইবুর ৭৮ রানের ইনিংস জিম্বাবুয়েকে পৌঁছে দেয় ২৬৮ রানে। ওয়েবসাইট।ভোট ব্যবসাভোট বিকিকিনি—নির্বাচন এলে বাংলাদেশে এ কথাটি খুব শোনা যায়। তবে এই ভোট বেচাকেনার কাজটা শুধু বাংলাদেশেই হয় না, ফিফার মতো প্রভাবশালী সংগঠনেও চলে ভোট বিকিকিনি। বিশ্বকাপ আয়োজক হওয়ার প্রার্থী দেশগুলোকে টাকার বিনিময়ে ভোট বিক্রি করতে চেয়েছেন ফিফার দুজন নির্বাহী সদস্য। সানডে টাইমস পত্রিকার অনুসন্ধানী প্রতিবেদনে বেরিয়ে এসেছে এই তথ্য। ২০১৮ বিশ্বকাপ আয়োজক হওয়ার দৌড়ে আছে যুক্তরাষ্ট্র। এই দেশটির কাছে ৮ লাখ ডলারের বিনিময়ে ভোট বিক্রি করতে চেয়েছেন ফিফার নির্বাহী কমিটির সদস্য নাইজেরিয়ার আমোস আডামু। ওমেনিয়া ফুটবল কনফেডারেশনের সভাপতি রেইনাল্ড টেমারি একটি ভোটের জন্য চেয়েছেন ২.৩ মিলিয়ন ডলার। দুজনই ফেঁসে গেছেন মধ্যস্থাকারীর ছদ্মবেশ নিয়ে কথা বলা সানডে টাইমস-এর সাংবাদিকের সঙ্গে কথা বলে। এএফপি। ভেসে গেল কোচির ওয়ানডেপ্রায় প্রতি পাঁচ মিনিটে একবার করে নিও ক্রিকেট মনে করিয়ে দিচ্ছে অস্ট্রেলিয়া-ভারত মানেই উত্তাপ ছড়ানো লড়াই। কাল সিরিজের প্রথম ম্যাচটায় উত্তেজনা ছড়ানোর কোনো সুযোগই দিল না বৃষ্টি। কোচিতে সারা দিনই খেলেছে প্রকৃতি। টসটাও হতে পারেনি। ফলে তিন ম্যাচের সিরিজ এখন হয়ে গেল দুই ম্যাচের। আগামী বুধবার বিশাখাপত্তনমে দ্বিতীয় ওয়ানডে। এএফপি।