টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাঠগড়ায় তোরেসমালিকানা বদলেছে। নতুন মালিককে জয় উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই শনিবার মাঠে নেমেছিল একের পর এক ম্যাচ হেরে অবনমন এলাকায় পড়ে যাওয়া লিভারপুল। কিন্তু দলের জয় দেখবেন বলে মাঠে এসে আমেরিকান মালিক জন ডব্লুও হেনরিকে দেখতে হলো এভারটনের কাছে ২-০ গোলে হার। লিভারপুল দুঃসময় পেছনে ফেলবে কি, দলের সেরা তারকাটিরই যে আত্মবিশ্বাসের ঘাটতি। দলকে পরাজয়ের বৃত্ত থেকে টেনে আনতে দরকার গোল। কিন্তু সেই গোলটাই করতে পারছেন না প্রধান ভরসা ফার্নান্দো তোরেস। প্রতিপক্ষের রক্ষণ চিরে সুযোগ সৃষ্টি করছেন। কিন্তু কাজের কাজটাই হচ্ছে না। কেন হচ্ছে না? কোচ রয় হজসন বলছেন, তোরেসের আত্মবিশ্বাস নেমে গেছে নিচুতে। গত মৌসুমে ২২ গোল করা তোরেস বিশ্বকাপে থাকলেন অনুজ্জ্বল, এই মৌসুমে ১০ ম্যাচে গোল করেছেন মাত্র ১টি। ওয়েবসাইট।লি চললেন নিউজিল্যান্ড১১-২-৩৭-২। জীবনে এর চেয়ে ভালো বোলিং অসংখ্যবার করেছেন ব্রেট লি। কিন্তু এমন তৃপ্তি ও স্বস্তি হয়তো পেয়েছেন খুব কমই। পরশু ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি দিয়েই যে দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন লি! শুরু হলো বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়ার লড়াইও। বিশ্বকাপ খেলতে মরিয়া লি নাম লিখিয়েছেন নিউজিল্যান্ডের ঘরোয়া দল ওয়েলিংটন ফায়ারবার্ডসেও। খেলবেন দেশটির ঘরোয়া টি-টোয়েন্টিতে। অস্ট্রেলিয়ার ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে খেলবেন বলে ওয়েলিংটনের হয়ে টি-টোয়েন্টি প্রতিযোগিতার প্রথম ভাগটা খেলতে পারবেন না লি। তবে খেলবেন শেষ পাঁচটা ম্যাচ, দল ফাইনালে উঠলে খেলবেন ফাইনালেও। ওয়েবসাইট।মানচিনির হুংকারদলের অধারাবাহিক পারফরম্যান্সে বেশ কিছুদিন শোনা যায়নি রবার্তো মানচিনির কণ্ঠ। দল ভালো খেলা শুরু করেছে, মানচিনির কণ্ঠও চড়ছে উঁচুতে। গত পরশু ব্ল্যাকপুলকে হারিয়ে পয়েন্ট তালিকার দুইয়ে ওঠার পর রীতিমতো হুংকার ছেড়েছেন ম্যানচেস্টার সিটির ইতালিয়ান কোচ, তাঁর দল নাকি এখন শিরোপা লড়াইয়ের জন্য পুরোপুরি প্রস্তুত। স্কাই স্পোর্টসকে মানচিনি বলেছেন, ‘শিরোপা জয়ের মতো ফুটবলার আমাদের আছে। যদি আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তাহলে শিরোপা না জেতার কোনো কারণই দেখি না। তবে এখনো আমাদের উন্নতির জায়গা আছে।’ মানচিনি আত্মবিশ্বাসী হলেও ব্ল্যাকপুলকে হারাতে অবশ্য ঘাম ঝরাতে হয়েছে সিটিকে। ৬৬ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকা ম্যাচটি সিটি জিতেছে ৩-২ গোলে। ৮ ম্যাচে ১৭ পয়েন্ট সিটির, ২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে চেলসি।