টু ক রো খ ব র
বালাকের ব্যাকুলতাবিশ্বকাপ খেলতে না পারার আফসোস, চোট, জাতীয় দলের অধিনায়কত্ব নিয়ে লামের সঙ্গে টানাপোড়েন—সব জয় করে ফিরেছিলেন মাঠে। কিন্তু লেভারকুসেনের হয়ে তৃতীয় ম্যাচ খেলতে নেমেই আবার চোট পেয়ে মাঠের বাইরে ছিটকে গেছেন বালাক। ইউরো ২০১২ বাছাইপর্বের কোনো ম্যাচ খেলা হয়নি, জাতীয় দলে ঢোকা এবং নেতৃত্ব ফিরে পাওয়াটা তাই চরম অনিশ্চয়তার মধ্যে। সব হতাশা মুছে বালাক খেলায় ফিরতে চান নতুন বছরের শুরুতেই। জানেন জানুয়ারিতেই মাঠে ফিরতে চাইলে চাই ফিটনেস, ডুবে থাকা চাই অনুশীলনে। কিন্তু সামনে তো বড়দিনের ছুটি। অন্যরা ছুটিতে গেলেও বালাক পরিকল্পনা করছেন বড়দিনের ছুটিটা বাতিল করে ডুবে থাকবেন অনুশীলনে। ‘আমার লক্ষ্য, মৌসুমের দ্বিতীয় পর্বে খেলা। মাঠে ফিরলে ছেলেদের সাহায্য করতে পারব’—বলেছেন ৩৪ বছর বয়সী মিডফিল্ডার। এএফপি।রুনি ম্যানইউ ছাড়তেন নাযে রুনি ম্যানইউ ছেড়ে অন্য ক্লাবে চলে যাওয়ার হুমকি দিয়ে প্রকারান্তরে চ্যালেঞ্জ করে বসেন কোচের কর্তৃত্বকে, সেই রুনিই কিনা এখন বলছেন, কখনোই ম্যানইউ ছেড়ে যেতেন না তিনি! নতুন চুক্তি অনুসারে ঠিক কত বেতন পাবেন রুনি, তা নিয়ে এখনো ধোঁয়াশা আছে। তবে ধারণা করা হচ্ছে, এটি সাপ্তাহিক ১ লাখ ৫০ হাজার পাউন্ড। রুনি এখন স্ত্রী কলিনকে নিয়ে দুবাইতে। সমর্থকদের হুমকি থেকে বাঁচাতে কোচ ফার্গুসনই বলেকয়ে ‘রুনি দম্পতি’কে চার দিনের সফরে পাঠিয়েছেন দুবাইতে। উঠেছেন বিশ্বের সর্বাধিক ব্যয়বহুল দুটি হোটেলের একটি ‘বার্জ আল আরব’—এ। খরচার ২০ হাজার পাউন্ড দেবে ক্লাবই। এই হোটেলের লবিতেই এক ম্যানইউ সমর্থক রুনিকে ঘিরে ধরে প্রশ্ন করেন, ‘তোমার কি মনে হয় না যে তুমি ম্যানইউ সমর্থকদের হতাশ করেছ? ‘না’, এক শব্দে উত্তর রুনির। সমর্থকদের আশ্বস্ত করতে পরে বলেছেন, কখনোই ম্যানইউ ছেড়ে যেতেন না তিনি। ওয়েবসাইট।যুবরাজের একাডেমিফর্ম হারিয়ে ভারতের টেস্ট দলে জায়গাটা অনিশ্চিত হয়ে গেছে যুবরাজের। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দলে ছিলেন না। আসন্ন নিউজিল্যান্ড সিরিজের টেস্ট দলেও নেই। ওয়ানডে দলে সুযোগ পেলেও ব্যাটের সেই মারমার-কাটকাট চেহারাটা নেই। দলে জায়গা পাকা করার চেষ্টা তো আছেই, যুবরাজ হাতে নিয়েছেন অতি মহৎ এক পরিকল্পনা। তরুণ ক্রিকেটারদের গড়ে তুলতে এক বছরের মধ্যেই একটি ক্রিকেট একাডেমি তৈরি করতে চান তিনি। ‘একটি একাডেমি গড়ার পরিকল্পনা আছে আমার। লক্ষ্য থাকবে ভারতের প্রতিভাদের সেরা রূপে গড়ে তোলা’—বলেছেন আইটিসি ক্লাসম্যাটের শুভেচ্ছাদূত যুবরাজ। সম্ভবত উত্তর ভারতেরই কোথাও ভালো পরিবেশে যুবরাজ গড়তে চান এই একাডেমি। ওয়েবসাইট।