টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার জাতীয় দলে আব্বাসআবার পাকিস্তান হকি দলে ফিরলেন পেনাল্টি স্পেশালিস্ট সোহেল আব্বাস। এ মাসেই চীনের গুয়াংজুতে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের দলে ডাক পেয়েছেন তিনি। হকির ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা (৩০৬) খেলেছেন এ বছর ফেব্রুয়ারি-মার্চে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে। কিন্তু বিশ্বকাপে পাকিস্তান চরম ব্যর্থ, টুর্নামেন্ট শেষ করে দ্বাদশ হয়ে! এর পরই দল থেকে ছিটকে পড়েন আব্বাস। তাই খেলতে পারেননি গত মাসের দিল্লি কমনওয়েলথ গেমসে। ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে ২০০৪ সালে অবসর নেওয়া আব্বাস আবার ফিরে এলেও সাম্প্রতিক বছরগুলোয় তাঁর পারফরম্যান্স ভালো নয়। তার পরও পাকিস্তানের ডাচ কোচ মিচেল ফন ডেন হিউভেল আব্বাসকে দলে ডেকেছেন পাকিস্তানের হকির ভবিষ্যতের দিকে তাকিয়ে। বিশ্বকাপ, কমনওয়েলথে ব্যর্থ পাকিস্তানের দৃষ্টি ১২ নভেম্বর থেকে শুরু এশিয়ান গেমসের শিরোপার দিকে। সাতবারের এশীয় শিরোপার সর্বশেষটি পাকিস্তান জিতেছিল চীনেই, ১৯৯০ বেইজিং এশিয়াডে। এএফপি।গাভাস্কারের চাওয়া ২০ কোটি!ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সঙ্গে তাঁর রেষারেষি চলছেই। এবার আরেক বিতর্কে জড়ালেন সুনীল গাভাস্কার। শুরুটা অবশ্য করেছেন লিটল মাস্টারই। গাভাস্কারের দাবি, বিসিসিআইয়ের কাছে তাঁর পাওনা ২০ কোটি রুপি। আইপিএলের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে পাঁচ বছরে এই টাকা দেওয়ার কথা ছিল তাঁকে। ২০০৭ থেকে গত সেপ্টেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করলেও তাঁকে কোনো টাকা দেয়নি বিসিসিআই। কিন্তু তাঁর এই দাবিকে ‘ফালতু’ বলে উড়িয়ে দিয়েছে বিসিসিআই। শুধু তা-ই নয়, বিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়েছে, চুক্তি অনুযায়ী গাভাস্কারকে দেওয়ার কথা ছিল বছরে ১ কোটি রুপি করে, যা তাঁকে পরিশোধ করা হয়েছে! বোঝাই যাচ্ছে, ঘটনা গুরুতর। এখন উপায় একটাই। গাভাস্কারই বলছেন, বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহর ও তাঁকে নিয়ে শারদ পাওয়ার একটা বৈঠকের ব্যবস্থা করলেই মিটে যাবে ঝামেলা। ওয়েবসাইট।ক্ষতিপূরণ দাবি ডমেনেখেরকলঙ্কের দায় চাপিয়ে বিশ্বকাপের কোচ রেমন্ড ডমেনেখকে বিশ্বকাপের পরপরই বরখাস্ত করেছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ)। দায়িত্ব নিয়ে নতুন কোচ লরাঁ ব্লাঁ পথ চলতে শুরু করেছেন দলকে নতুনভাবে গড়ে তোলে। বরখাস্ত হয়েছে ঠিক। কিন্তু এফএফএফের সঙ্গে ডমেনেখের সম্পর্ক শেষ হয়ে যায়নি। সম্পর্কের ঝামেলাটা ঝুলিয়ে রেখেছে এফএফএফই। ফ্রেঞ্চ ফুটবলের আইন, চুক্তির মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগেই বরখাস্ত হলে একটা নির্দিষ্ট পরিমাণ ক্ষতিপূরণ পান কোচ। চুক্তি শেষের আগেই বরখাস্ত করলেও ডমেনেখকে কোনো টাকা দেয়নি এফএফএফ। এত দিন পর সেই টাকা দাবি করছেন ডমেনেখ। মাস তিনেক পেরিয়ে যাওয়ার পরও যেহেতু এফএফএফ টাকা দেয়নি, ডমেনেখ তাই বুঝেই গেছেন, মুখের কথায় চিড়ে ভিজবে না। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, মামলা করবেন কর্মসংস্থান আদালতে। এএফপি।