টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাপী আরও একজনভাঁড়ারে আরও আছে! উজবেকিস্তানের ব্যাপারটা হচ্ছে এ রকম। এশিয়াডে এই দেশটির আরও এক অ্যাথলেট পজিটিভ হয়েছেন ডোপ পরীক্ষায়! ৮৪ কেজি ওজনশ্রেণীর কুস্তিগির জাখনগির মুমিনভ পারফরম্যান্স-বর্ধক মিথাইলহেক্সানিয়ামাইন নিয়েছেন বলে প্রমাণিত হয়েছে। এর আগে পজিটিভ হওয়া উজবেক জুডোকা শকির মুমিনভের নমুনাতেও মিলেছে এই নিষিদ্ধ বস্তুর উপস্থিতি। এবারের গেমস থেকে এ দুজনকেই নিষিদ্ধ করা হয়েছে। দুজনের এই পরীক্ষা-সংক্রান্ত কাগজপত্র উজবেক অ্যাথলেটিকস কর্তাদের কাছেও পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে উজবেকিস্তানের ডোপ-কেলেঙ্কারি এই প্রথম নয়। এর আগে দোহা গেমসেও ডোপ পরীক্ষায় ধরা পড়েছিলেন দুই উজবেক অ্যাথলেট। রয়টার্স।আদেবায়োরকে ধারম্যানচেস্টার সিটিতে মনটা তাঁর বিষিয়ে উঠেছে। এটাই হওয়ার কথা। ম্যাচের পর ম্যাচ বসে বসে বেঞ্চ গরম করা কি আর ইমানুয়েল আদেবায়োরের মতো ফুটবলারের কাজ! ভালো লাগছে না, ম্যান সিটি ছাড়তে চান—সরাসরিই বলে দিয়েছেন টোগোর স্ট্রাইকার। সিটিও তাঁকে মুক্তি দিচ্ছে। ধার দিচ্ছে ইতালির ক্লাব জুভেন্টাসকে। পত্রপত্রিকার খবর অনুযায়ী আগামী জানুয়ারি থেকেই জুভেন্টাসে যোগ দেওয়ার কথা আদেবায়োরের। ম্যান সিটি থেকে জানানো হয়েছে—খবর সত্যি, দুই ক্লাবই এ বিষয়ে মতৈক্যে পৌঁছেছে। ওয়েবসাইট। বস্কের সেরা মেসিএবার ফিফা ব্যালন ডি’অর পুরস্কারটা উঠতে পারে বিশ্বকাপজয়ী আন্দ্রেস ইনিয়েস্তা বা জাভি হার্নান্দেজের হাতে। এমন আলোচনাই সব জায়গায়। তবে স্পেনকে বিশ্বকাপ জেতানো কোচ ভিসেন্তে দেল বস্কের চোখে জাভি-ইনিয়েস্তাদের কেউ নন, সেরা লিওনেল মেসি। নিজের ভোটটাও মেসির বাক্সেই দেবেন বলে আগেই জানিয়ে দিয়েছেন বস্ক। জাভি-ইনিয়েস্তারা বস্কের দ্বিতীয় বা তৃতীয় পছন্দও নন। নিজেকে নিরপেক্ষ দাবি করে তিনি বলেছেন, এই দুটো জায়গা রিয়ালের পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদো ও জার্মানির বাস্তিয়ান শোয়েনস্টাইগারের। ওয়েবসাইট।