টু ক রো খ ব র
বিধ্বস্ত ম্যানইউআগের লিগ ম্যাচটিতে যে দল ব্ল্যাকবার্ন রোভার্সকে ৭-১ গোলে উড়িয়ে দিল, কার্লিং কাপের কোয়ার্টার ফাইনালে সেই ম্যানচেস্টার ইউনাইটেড বিধ্বস্ত হলো আপটন পার্কে। পরশু ৪-০ গোলে হারল ওয়েস্টহামের কাছে। ২০০১ সালের পর এটিকে বলা হচ্ছে ম্যানইউর সবচেয়ে বাজে পারফরম্যান্স। ওয়েস্টহামের পক্ষে জোনাথন স্পেক্টর ও কার্লটন কোল ২টি করে গোল করেন। অন্য কোয়ার্টার ফাইনালে আর্সেনাল ২-০ গোলে হারিয়েছে উইগানকে। ওয়েবসাইট।পাপী আরও চারজনশুধু সালমান বাট, মোহাম্মদ আফিস ও মোহাম্মদ আমিরই নন, স্পট ফিক্সিংয়ের সঙ্গে জড়িত পাকিস্তানের আরও চার ক্রিকেটার! পাকিস্তানি ‘জিয়ো’ নিউজ চ্যানেলে প্রচারিত এক ভিডিওতে ওই চার ক্রিকেটারের নাম করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত বাজিকর মাজহার মাজিদ। তাঁরা হলেন উমর আকমল, ওয়াহাব রিয়াজ, কামরান আকমল ও ইমরান ফারহাত। প্রচারিত ভিডিওটি গত আগস্টে ইংল্যান্ড সফরের সময়েই ধারণ করা বলে ধারণা। ভিডিওতে দেখা যায়, মাজিদ কথা বলছেন ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ড’-এর ছদ্মবেশী রিপোর্টারের সঙ্গে। ওয়েবসাইট