টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোপাশূন্য উডসহতাশার বছরটা আরও একটা হতাশা দিয়ে শেষ হলো টাইগার উডসের। ওয়ার্ল্ড চ্যালেঞ্জ গলফে শিরোপার কাছাকাছি গিয়েও জেতা হলো না তাঁর। আগের দিন চারটি শটে এগিয়ে থেকেও রোববার তিনি প্লে-অফে হেরে গেছেন ইউএস ওপেন চ্যাম্পিয়ন ম্যাকডোয়েলের কাছে। ফলে শিরোপাশূন্য থেকেই বছরটা শেষ করতে হচ্ছে তাঁকে। ওয়েবসাইট।৫২১ মিলিয়ন ডলার!বিশ্বকাপের আয়োজক হওয়ার বড় সুবিধাটা কী, সেটা আয়োজক দেশের পর্যটন মন্ত্রণালয়ও ভালো জানে! ২০১০ সালের আয়োজক দক্ষিণ আফ্রিকার পর্যটনমন্ত্রী জানিয়েছেন, বিশ্বকাপের সময় সে দেশে আগন্তুকেরা ৫২১ মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছেন। তবে বিশ্বকাপের পেছনে যে পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে দক্ষিণ আফ্রিকা, ৫২১ মিলিয়ন ডলার তার দশ ভাগের এক ভাগ মাত্র। ওয়েবসাইট।শাস্তি কমল মরিনহোরচ্যাম্পিয়নস লিগে অজেরির বিপক্ষে আজ একটি সুসংবাদ নিয়েই মাঠে নামছেন রোনালদো, ক্যাসিয়াসরা। ম্যাচ চলাকালে পরামর্শের জন্য ডাগআউটে কোচ হোসে মরিনহোকেই পাচ্ছেন তাঁরা। কারণ, মরিনহোর শাস্তিটা কমিয়ে এক ম্যাচ এবং জরিমানা কমিয়ে ৩০ হাজার ইউরো করেছে উয়েফা। গত মাসে চ্যাম্পিয়নস লিগে আয়াক্সের বিপক্ষে জাভি আলনসো ও রামোসের সেই ইচ্ছাকৃত লাল কার্ডের কারণে কোচ মরিনহোকে এক ম্যাচ নিষিদ্ধ, এক ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা এবং ৪০ হাজার ইউরো জরিমানা করেছিল উয়েফা। রয়টার্স।