টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোনালদিনহো মিলানেরইরোনালদিনহোর মিলান-অধ্যায়ে যতি পড়তে পারে—ইতালির ফুটবলে এমনই একটি গুঞ্জন চলছে। লিভারপুল অথবা পালমেইরাস—অনেকে তো রোনালদিনহোর পরবর্তী ঠিকানার কথাও বলে দিচ্ছে। কিন্তু সব গুঞ্জনে জল ঢেলে দিয়ে ব্রাজিলিয়ান প্লে-মেকার বলেছেন, ‘আমি মিলানেই থাকছি। আমি এখানে আসার পর এই প্রথম আমরা সিরি ‘আ’র শীর্ষে আছি। এটা আমার এবং দলের জন্য গুরুত্বপূর্ণ একটা মৌসুম।’ ওয়েবসাইট।বিশ্বখেতাবি লড়াই স্থগিতইউক্রেনের ভ্লাদিমির ক্লিচকোর সঙ্গে ব্রিটিশ চ্যালেঞ্জার ডেরেক চিসোরার নির্ধারিত হেভিওয়েট বিশ্বখেতাবি লড়াইটা স্থগিত হয়ে গেল আকস্মিক এক দুর্ঘটনায়। লড়াইটা নির্ধারিত ছিল আগামীকাল। কিন্তু গত পরশু অনুশীলন করতে গিয়ে পাকস্থলীর পেশিতে চোট পান ক্লিচকো। আন্তর্জাতিক বক্সিং ফেডারেশন (আইবিএফ), আন্তর্জাতিক বক্সিং সংস্থা (আইবিও) এবং বিশ্ব বক্সিং সংস্থার (ডব্লুবিও) অবিসংবাদিত এই চ্যাম্পিয়নের ম্যানেজমেন্ট জানিয়েছে, চার থেকে ছয় সপ্তাহের বিশ্রাম দরকার তাঁর। রয়টার্স। এবার এএফসির দাবি২০২২ বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পেয়েই কাতার গড়েছে নতুন ইতিহাস। কাতার বিশ্বকাপ আরও একটা নতুন ব্যাপার দেখতে পারে। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) চাইছে কাতার ২০২২ বিশ্বকাপটা জানুয়ারি-ফেব্রুয়ারিতে হোক। জুন-জুলাইয়ে কাতারের প্রচণ্ড গরমের কথা বিবেচনা করে এই দাবি তুলেছেন এএফসির সাধারণ সম্পাদক পিটার ভেলাপ্পন। এর আগে ফিফার নির্বাহী কমিটির সদস্য জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ারও বলেছিলেন এমন কথা। শেষ পর্যন্ত ফিফা যদি সময়টা পরিবর্তন করেই ফেলে, তাহলে জুন-জুলাইয়ের বাইরে এটাই হবে প্রথম বিশ্বকাপ। ওয়েবসাইট। বিশ্বকাপে রিভিউ পদ্ধতিআম্পায়ারদের ভুল এবং বিতর্ক এড়াতে ২০১১ বিশ্বকাপেও থাকছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)। পরশু আইসিসির এক মুখপাত্র সংবাদমাধ্যকে জানিয়েছেন এই সিদ্ধান্তের কথা। তবে সব ম্যাচে নয়, ডিআরএস পদ্ধতি ব্যবহার করা হবে বিশ্বকাপের চারটি কোয়ার্টার ফাইনাল, দুটি সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচে। প্রয়োজনীয় যন্ত্রপাতির স্বল্পতার কারণেই গ্রুপ পর্বের ম্যাচে ডিআরএস প্রয়োগ করা যাবে না বলে জানিয়েছে আইসিসি। ওয়েবসাইট।