টু ক রো খ ব র
শীর্ষ ১০০ জনইআগামী বছরের অস্ট্রেলিয়া ওপেন দিচ্ছে দারুণ এক সুখবর, পুরুষ এককে অংশ নিতে যাচ্ছে র্যাঙ্কিংয়ের শীর্ষ ১০৪ জনই! নাম এন্ট্রি শেষে জানা যাচ্ছে, মহিলা এককও খুব পিছিয়ে থাকছে না। সেখানেও সেরা ১০০ জনের ৯৮ জনই অংশ নিচ্ছে। দুই অভাগীর একজন পাঁচবারের অস্ট্রেলিয়া ওপেনজয়ী সেরেনা উইলিয়ামস এবং বাকিজন ৩৭তম র্যাঙ্কধারী হাঙ্গেরির অ্যাগনেস স্যাভাই। দুজনেই অংশ নিচ্ছেন না চোটের কারণে। সেরেনার অনুপস্থিতি অস্ট্রেলিয়া ওপেনের ঔজ্জ্বল্যকে খানিকটা ম্লান করবে অবশ্যই। উইম্বলডন জয়ের পর থেকেই চোটের কারণে কোর্টের বাইরে সেরেনা। এএফপি।ধনরাজের আশাযোগ্যতা আছে, কাজ করার আগ্রহও প্রচণ্ড। এর পরও কর্তাদের নজরে না পড়লে আপনার উচিত হবে নিজেই আগ্রহের কথাটা জানিয়ে দেওয়া! ধনরাজ পিল্লাই হাঁটলেন এই পথেই। নিজেই জানিয়ে দিলেন ভারতের হকি দলের কোচ হওয়ার আগ্রহের কথা, ‘যদি প্রস্তাব পাই, দায়িত্ব নেওয়ার জন্য তৈরি আমি। আমার ২০ বছরের অভিজ্ঞতা আছে। এবং ভারতীয় হকিকে হাতের তালুর মতো চিনি।’ ১৯৮৯-২০০৪—১৫ বছরে ধনরাজ ভারতের হয়ে খেলেছেন ৩৩৯টি ম্যাচ। ভারতীয় হকির কিসে ভালো, কিসে মন্দ, সেটা ধনরাজের তাই ভালোই জানা। সেই জানা এবং অভিজ্ঞতা থেকেই বলছেন, বিদেশি কোচই সমস্যার সমাধান নয়। দেশেই অনেক ভালো ভালো কোচ আছেন। নিজেদের দেশে বিশ্বকাপে ব্যর্থ, ব্যর্থ কমনওয়েলথ গেমস ও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে উড়ে যাওয়া গুয়াংজু এশিয়াডেও। তাই ধনরাজের মত, বর্তমান স্প্যানিশ কোচ হোসে ব্রাসার সঙ্গে চুক্তিটা আর নবায়ন না করাই উচিত হবে! ওয়েবসাইট।প্লাতিনির জাভিলিওনেল মেসি, জাভি হার্নান্দেজ নাকি আন্দ্রেস ইনিয়েস্তা? কার হাতে উঠবে ফিফা-ব্যালন ডি’অর? ফুটবল-বিশ্বে চলছে এই জল্পনা-কল্পনা। এই তিনজনের মধ্যে উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনির পছন্দ স্পেনের বিশ্বকাপজয়ী প্লে-মেকার জাভি। ফিফা-ব্যালন ডি’অরের জন্য প্লাতিনির দ্বিতীয় পছন্দের খেলোয়াড়টি তিনজনের সংক্ষিপ্ত তালিকাতেই নেই। তিনি ইন্টার মিলানের ডাচ প্লে-মেকার ওয়েসলি স্নাইডার। ইন্টার মিলানকে চ্যাম্পিয়নস লিগ জেতানো স্নাইডারের নাম সংক্ষিপ্ত তালিকায় না থাকায় বিস্মিতই হয়েছেন ফরাসি কিংবদন্তি, ‘ইন্টার খেলোয়াড়ের (স্নাইডার) সংক্ষিপ্ত তালিকায় না থাকাটা ঠিক ব্যাপার নয়। মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো সেরা খেলোয়াড়। কিন্তু বিশ্বকাপটা আগেই আসে।’ ওয়েবসাইট।