টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চামাখের স্বপ্নবার্সেলোনার মেসি, রিয়ালের রোনালদো। দূরদেশের কথা থাক। ইংলিশ প্রিমিয়ারশিপেই ম্যানচেস্টার ইউনাইটেডের আছে রুনি, চেলসির দ্রগবা। কিন্তু আর্সেনালের এমন কেউ নেই, যাঁকে সামনে রেখে পথচলায় উদ্দীপ্ত হয় সবাই। একসময় অঁরি ছিলেন, এখন সেখানে শূন্যতা। তবে দূর-ভবিষ্যতে এই হাহাকার থাকছে না। মারুয়ানে চামাখ আছেন না! মরক্কোর ২৬ বছর বয়সী স্ট্রাইকারের স্বপ্ন তিনি আর্সেনালের রুনি কিংবা দ্রগবা হবেন! চামাখ হতে চান এমিরেটস স্টেডিয়ামেরই গুরুত্বপূর্ণ খেলোয়াড়, ‘আমি জানি, আমার যোগ্যতা আছে। কঠোর পরিশ্রম করলেই আমার খেলায় উন্নতি করতে পারব। আমি হয়তো তাদের (রুনি-দ্রগবা) পর্যায়ে এখনো পৌঁছাইনি, তবে একদিন ঠিকই পৌঁছাব।’ যোগ্যতার প্রমাণ মাঠেই দিচ্ছেন মরক্কান ফুটবলার। আর্সেনাল যে লিগ শিরোপা দৌড়ে রয়েছে তাতে চামাখের বড় ভূমিকা। ফ্রেঞ্চ ক্লাব বোর্দো থেকে এ মৌসুমেই আর্সেনালে যোগ দিয়ে ২৩ ম্যাচে করেছেন ১০ গোল। ওয়েবসাইট।দ্বিতীয় মেয়াদে প্লাতিনিলেনার্ট ইয়োহানসেনের মতো ব্যক্তিকে হারিয়ে আসীন হয়েছিলেন উয়েফার সভাপতি পদে। মাত্র এক মেয়াদ পরই মিশেল প্লাতিনির ‘বিদায়’ কেন হবে? যাচ্ছেনও না ফ্রান্সের সাবেক অধিনায়ক। আরও ৪ বছরের জন্য তিনিই হতে যাচ্ছেন উয়েফার সভাপতি। হতে যাচ্ছেন কী, সভাপতি হিসেবে পুনর্নির্বাচনের পথে প্লাতিনিই একমাত্র প্রার্থী। সুতরাং দ্বিতীয় মেয়াদে প্লাতিনির শীর্ষাসনে বসাটা একরকম নিশ্চিত। এখন বাকি শুধু উয়েফার কংগ্রেসে অনুমোদন লাভ। ওয়েবসাইট।