টু ক রো খ ব র
বেনিতেজের ভবিষ্যৎ কী?বেনিতেজকে বরখাস্তের পরপরই নতুন কোচ নিয়োগ দিয়েছে ইন্টার মিলান। লিওনার্দো কাজ শুরু করার ক্ষণ গুনছেন। আর বেনিতেজ? আপাতত উইরাল পেনিনসুলায় নিজ বাড়িতে বড়দিন উদ্যাপন করছেন। তিনি কিছু ভাবুন না-ভাবুন, তাঁর সাবেক ক্লাব লিভারপুলের সমর্থলদের মাথায় ঘুরপাক খাচ্ছে এক তত্ত্ব, বেনিতেজের আবার অ্যানফিল্ডে ফেরার সুযোগ! অ্যানফিল্ড? এই মৌসুমেই লিভারপুল বরখাস্ত করে ৬ বছর দায়িত্ব পালন করা বেনিতেজকে। কিন্তু তাঁর দায়িত্ব যাঁর কাঁধে উঠেছে সেই রয় হজসন নিজেই খাপ খাওয়াতে পারছেন না। নতুন মালিক জন ডব্লু হেনরির সঙ্গে বেনিতেজের সম্পর্কটাও নাকি দারুণ। ফলে বেনিতেজের আবার অ্যানফিল্ডে ফেরার ভালো সম্ভাবনাই আছে। ব্ল্যাকবার্ন রোভার্স কিংবা ওয়েস্টহামেও সম্ভাবনা আছে। কেউ কেউ আবার সম্ভাবনা দেখছেন লা লিগাতেই। ওয়েবসাইট।ফিরে পাওয়াডারবান টেস্টে স্মিথের অনুভূতি সুখের কি কষ্টের সেটা অন্য বিষয়। তবে ‘বিশেষ’ এক কারণে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক খুবই খুশি। চুরি যাওয়া ক্যাপটা ফিরে পেয়েছেন তিনি। ২০০২ সালে টেস্ট অভিষেকে পেয়েছিলেন এই ক্যাপটি। কিন্তু কেপটাউন থেকে ডারবান আসার পথে ক্যাপটা হারিয়ে যায় বা চুরি হয়ে যায়! স্মিথ সঙ্গে সঙ্গে টুইটারে স্ট্যাটাস দেন, ‘এই ক্যাপটা আমার কাছে বিশেষ কিছু, কেউ যদি পেয়ে থাকেন বা কিছু জানেন, দয়া করে জানাবেন।’ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের এমন আকুতিতে চোর মহাশয়ের মন না গলে পারে! কৃতজ্ঞ স্মিথও কালবিলম্ব না করে টুইটারে দিয়েছেন প্রাপ্তি স্বীকার স্ট্যাটাস, ‘সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার ক্যাপটি ফিরে পেয়েছি।’ ওয়েবসাইট।