টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লারাকে আমন্ত্রণআইপিএলের মতো প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেটে নামার আগে নিজেকে প্রস্তুত করে নিতে চান ব্রায়ান লারা। লারাকে সেই প্রস্তুতির সুযোগ করে দিতে চায় তাঁর দেশ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ঘরোয়া ক্রিকেট। গত মঙ্গলবার শুরু হয়েছে টিঅ্যান্ডটির টি-টোয়েন্টি লিগ। লিগে খেলার জন্য লারাকে আমন্ত্রণ জানিয়েছেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর ক্রিকেট বোর্ডের সভাপতি আজিম বাসারাথ, ‘বিশ্বে লারা একজনই। সে যদি টিঅ্যান্ডটির টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিনিধিত্ব করতে আগ্রহী হয়, আমি নিশ্চিত, নির্বাচকেরা তার ইচ্ছাকে সর্বোচ্চ গুরুত্বই দেবে।’ ২০০৭-এর পর খুব একটা ক্রিকেট মাঠে না থাকলেও লারা যে এখনো দেশের মানুষের নয়নমণি হয়ে আছেন, সেটিও জানাতে ভোলেননি বাসারাথ, ‘ব্রায়ান ক্রিকেটের জন্য অনেক কিছু করেছে। সে একজন নায়ক, একজন কিংবদন্তি। আমরা আমাদের নায়কের যত্ন নেব।’ ওয়েবসাইট।হ্যারিসের বিশ্বকাপ অনিশ্চিতদুঃসংবাদ পিছু ছাড়ছে না অস্ট্রেলিয়ার। দু-দুটি ইনিংস পরাজয়, অধিনায়ককে নিয়ে তীব্র সমালোচনা আর সিরিজ পরাজয়ের আশঙ্কা। এর সঙ্গে যোগ হয়েছে পার্থের দ্বিতীয় ইনিংসে ৬টিসহ ম্যাচে ৯ উইকেট নেওয়া পেসার রায়ান হ্যারিসের ইনজুরি। পুরো দল যখন সিরিজ বাঁচাতে মরিয়া, তখন এই অস্ট্রেলীয় পেসারকে যেতে হচ্ছে চিকিৎসকের ছুরির নিচে। অ্যাঙ্কেলে চিড় ধরায় তিন থেকে চার মাস মাঠের বাইরে থাকতে হতে পারে হ্যারিসকে। ফলে আগামী বছর অনুষ্ঠেয় বিশ্বকাপটা টিভিতেই দেখতে হবে তাঁকে। ওয়েবসাইট।