টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গার্দিওলার নতুন চুক্তিবাতাসে গুঞ্জন, বার্সেলোনা ছেড়ে ইংল্যান্ডে পাড়ি জমাচ্ছেন পেপ গার্দিওলা। কিন্তু ডালপালা গজানোর আগেই গুঞ্জনটি মিলিয়ে যাওয়ার পথে। বার্সেলোনাতেই থেকে যাচ্ছেন গার্দিওলা। স্প্যানিশ মিডিয়ার খবর, বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন কোচ পেপ গার্দিওলা। স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএস জানিয়েছে, এই সপ্তাহের মধ্যেই নতুন চুক্তিপত্রে স্বাক্ষর করবেন গার্দিওলা। এই মৌসুম শেষেই শেষ হবে ৩৯ বছর বয়সী গার্দিওলার সঙ্গে বার্সেলোনার বর্তমান চুক্তির মেয়াদ। নতুন চুক্তিটা কত বছরের হবে সেটা জানা যায়নি। তবে বার্সা সভাপতি সান্দ্রো রোসেলের ইঙ্গিত, চুক্তিটা হতে পারে দুই কিংবা তিন বছরের। ওয়েবসাইট।নাদাল-ফেদেরার মুখোমুখিনতুন বছরের শুরুতেই নাদাল-ফেদেরারের ক্লাসিক দ্বৈরথ দেখার সুযোগ করে দিল আবুধাবির প্রদর্শনী টুর্নামেন্ট। মুবাদালা বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপ প্রদর্শনী টুর্নামেন্টের ফাইনালে উঠে গেছেন তাঁরা। ফাইনালের পথে বিশ্বের এক নম্বর তারকা রাফায়েল নাদাল সরাসরি ৬-৪, ৬-৪ গেমে হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচকে। সুইডেনের রবিন সোদারলিংকে হারাতে ফেদেরারের খেলতে হয়েছে তিন সেট—৬-৭ (৩-৭), ৬-৩, ৬-৩। গত বছর এই টুর্নামেন্টে এই রবিন সোদারলিংয়ের কাছেই হেরে গিয়েছিলেন ফেদেরার। এবারও প্রথম সেট জিতে সেই ঘটনার পুনরাবৃত্তির আভাসই দিয়েছিলেন সোদারলিং। কিন্তু সেটা হতে দেননি বিশ্বের দুই নম্বর তারকা ফেদেরার। এএফপি।জহিরের শিক্ষাচলতি অ্যাশেজে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা সবচেয়ে বেশি নাকাল হচ্ছেন জেমস অ্যান্ডারসনের সুইংয়ে। কিন্তু অ্যান্ডারসন বল হাতে লুকিয়ে রেখে সুইংয়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের বিভ্রান্ত করার কৌশলটি কোথায়, কার কাছ থেকে শিখেছেন জানেন? ভারতীয় পেসার জহির খান। ২০০৮ সালে ভারত সফরে ওয়ানডে সিরিজে টানা পাঁচ ম্যাচ হার, মুম্বাইয়ের সন্ত্রাসী হামলার পর দুই টেস্টের সিরিজেও হার—ওই ভারত সফরটি ভুলে থাকতে চাইবে ইংল্যান্ড। কিন্তু ওটাই অ্যান্ডারসনকে মনে রাখতে হচ্ছে বেশি করে। অ্যান্ডারসন নিজেই বলেছেন, ‘সর্বশেষ আমরা যখন ভারত সফরে এসেছিলাম, দেখেছি জহির খান বল হাতের মধ্যে লুকিয়ে রাখত, বল কোন দিকে সুইং করবে ব্যাটসম্যানরা বুঝতে পারত না। আমি তার কাছ থেকে ওটা শিখে ফেলি।’ ওয়েবসাইট।