টু ক রো খ ব র
শ্রীশান্তের ঘুম ভাঙাশুধু গ্রায়েম স্মিথই নন, শনিবার ম্যাচের আগের সংবাদ সম্মেলনে শ্রীশান্তের আচরণের সমালোচনা করেছেন তাঁর অধিনায়ক ধোনিও। তবে নিজের আচরণে মোটেও অনুতপ্ত নন শ্রীশান্ত। পরের দিনই ভারতীয় পেসার ধন্যবাদ জানালেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ককে। কেন? ডারবান টেস্ট চলাকালে ‘তুমি খুব ভালো বোলার নও’ বলে স্মিথ নাকি জাগিয়ে তুলেছেন তাঁকে! শ্রীশান্তের কথা, ‘সে আমাকে সিরিজে জাগিয়ে তুলেছে। আমি শান্তই ছিলাম, সুতরাং আমার সঙ্গে কথা বলায় তাঁকে অনেক ধন্যবাদ।’ শ্রীশান্তের ঘুম যে ভেঙেছে, মহাগুরুত্বপূর্ণ কেপটাউন টেস্টের দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসই তাঁর প্রমাণ। ক্যারিয়ারে তৃতীয়বারের মতো ৫ উইকেট তুলে দক্ষিণ আফ্রিকাকে ৩৬২ রানে বেঁধে রাখতে মূল ভূমিকা রেখেছেন তিনিই। আগের দুই টেস্টের তিন ইনিংসে যিনি মাত্র ৪ উইকেট পেয়েছেন, সেই শ্রীশান্ত এবার এক ইনিংসেই নিলেন ৫ উইকেট। এএফপি।অলিম্পিকে বেকহাম!ইংল্যান্ড জাতীয় দলে ফেরার স্বপ্নটা এখনো শেষ হয়নি। তবে এই স্বপ্ন পূরণ হোক না-হোক, বেকহাম থাকতে পারেন লন্ডন ২০১২ অলিম্পিকে গ্রেট ব্রিটেন ফুটবল দলে। তাঁর গায়ে উঠতে পারে খেলোয়াড়ের জার্সি, অথবা তিনি হতে পারেন কোচ। লন্ডন অলিম্পিক আয়োজক কমিটির চেয়ারম্যান সেবাস্তিয়ান কো এমনটাই চান। সেই ১৯১২ স্টোকহোম অলিম্পিক ফুটবলে সর্বশেষ সোনা জিতেছিল ব্রিটেন। নিজের দেশের অলিম্পিক সামনে রেখে দীর্ঘদিনের এই হতাশা মুছে দেওয়ার স্বপ্ন ইংলিশরা দেখতেই পারে। অলিম্পিকে মূলত অনূর্ধ্ব-২৩ ফুটবলারদের টুর্নামেন্ট হলেও প্রতিটি দলে তিনজন করে বেশি বয়সী খেলোয়াড় খেলতে পারেন। কোর বিশ্বাস, বেকহাম, জেরার্ড, ল্যাম্পার্ডদের মতো খেলোয়াড়েরা দলে থাকলে তরুণেরা অনুপ্রাণিত হবে। বেকহাম চাইলে হতে পারেন কোচও। কোচিং নিয়ে কো অবশ্য এর আগে কথা বলেছেন ম্যানইউ কোচ ফার্গুসনের সঙ্গেও। এএফপি।