টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুঙ্গা-ক্লিন্সমান লড়াইদুঙ্গা ফুটবলের বাইরে গত বছর থেকে। ক্লিন্সমান ফুটবলে নেই প্রায় দুই বছর। ব্রাজিল ও জার্মানির সাবেক দুই কোচ খবরেও নেই অনেক দিন। আবারও তাঁরা খবরে এলেন আলজেরিয়ার কোচ হওয়ার লড়াইয়ে নেমে। আলজেরিয়া কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন ৪৩ জন। আলজেরিয়ার ফুটবল ফেডারেশনের (এফএএফ) করা সংক্ষিপ্ত তালিকায় আছেন দুঙ্গা ও ক্লিন্সমান। পত্রপত্রিকার খবর অনুযায়ী, এই দুজনের একজনই আলজেরিয়ার কোচ হতে যাচ্ছেন। ওয়েবসাইট।শেষ আটে যুক্তরাষ্ট্রকনক্যাকাফ গোল্ডকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে গোল-খরায় ভুগতে থাকা যুক্তরাষ্ট্র, যেখানে তাদের প্রতিপক্ষ জ্যামাইকা। এখনো ফরাসি কলোনি হিসেবে পরিচিত ক্যারিবিয়ান দ্বীপ গুয়াডেলুপের বিপক্ষে পরশুও তারা জিতেছে ন্যূনতম ব্যবধানে। ম্যাচের একমাত্র গোলটি করেছেন জজি আল্টিডোর। ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করায় শেষ আটে যেতে পারেনি কানাডা। বাকি তিনটি কোয়ার্টার ফাইনালে কোস্টারিকার প্রতিপক্ষ হন্ডুরাস, মেক্সিকোর সামনে গুয়াতেমালা। আর পানামার মুখোমুখি মেক্সিকোর কাছে ৫-০ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করা এল সালভাদর। রয়টার্স।ম্যারাডোনার মামলাকথামতো গত পরশু মামলাই ঠুকে দিয়েছেন ডিয়েগো ম্যারাডোনা। মামলাটা চীনের জনপ্রিয় ওয়েবসাইট সিনা এবং ইন্টারনেট কোম্পানি ‘দ্য ৯ লিমিটেড’-এর বিরুদ্ধে। বেইজিংয়ের নিম্ন আদালতে ২ কোটি ইউয়ানের ক্ষতিপূরণ মামলা। বিবাদী সিনা ও দ্য নাইনের অপরাধ, বিনা অনুমতিতেই ছবিসহ ম্যারাডোনার নামে একটি অনলাইন গেম তৈরি করে ইন্টারনেটে ছেড়েছে তারা। ‘উইনিং গোল’ নামের গেমটি তৈরি করা হয় গত দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের সময়। এ জন্য দ্য নাইন নাকি ক্ষমাও চেয়েছিল। কিন্তু ফুটবল কিংবদন্তি ক্ষমা না করে ঠুকে দিলেন মামলা। এএফপি।