টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাকাকে ছেড়ে দিচ্ছে রিয়াল!কাকাকে ছেড়েই দিচ্ছে রিয়াল মাদ্রিদ! হোসে মরিনহো রিয়ালে আসার পর থেকেই গুঞ্জন, কাকা মরিনহোর পরিকল্পনায় নেই। এই সূত্র ধরেই কাকার রিয়াল ত্যাগের গুঞ্জনও উঠেছে অনেকবার। এবার স্পেনের পত্রিকা মার্কার খবর, ২০০৯ সালে প্রায় ৭ কোটি ইউরোতে কেনা ব্রাজিলিয়ান তারকাকে নিয়ে ধৈর্য হারিয়ে ফেলেছে রিয়াল। মরিনহোও নাকি আগামী মৌসুমের পরিকল্পনা সাজিয়েছেন কাকাকে ছাড়াই! ‘ব্যর্থ নন’ এটা প্রমাণের জন্য কাকা অবশ্য রিয়ালেই থাকতে চান। কিন্তু রিয়াল তাঁকে বিক্রি করে দিতেই ইচ্ছুক। ফরাসি দৈনিক লেকিপ-এর খবর, সাবেক এসি মিলান তারকাকে দলে নিতে আগ্রহী ইন্টার মিলান। ওয়েবসাইট।সিটির সানচেজ-বাজিঅ্যালেক্সিস সানচেজকে নিয়ে নতুন বাজি ধরেছে ম্যানচেস্টার সিটি। অনেক টাকা ঢেলে তারা হারাতে চায় বার্সেলোনা-চেলসি দুই দলকেই। উদিনেসের এই চিলিয়ান ফুটবলারকে দলে টানতে একরকম যুদ্ধই শুরু করেছে বার্সেলোনা ও চেলসি। সানচেজের সঙ্গে চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছে বার্সেলোনা—কদিন আগে এমন খবর বেরোলেও ২২ বছর বয়সী ফুটবলারকে নিয়ে বার্সেলোনা-চেলসির দড়ি টানাটানি আসলে শেষ হয়নি। কিন্তু এই লড়াইয়ে ইতি টানতে ৩ কোটি ২০ লাখ পাউন্ডের প্রস্তাব করা ম্যান সিটি এবার ৩ কোটি ৮০ লাখ পাউন্ডের দ্বিতীয় প্রস্তাব নিয়ে এগোচ্ছে। ওয়েবসাইট।