টু ক রো খ ব র
রোহিতের বদলে তিওয়ারিভালো অবস্থায় থেকেও বৃষ্টির বাগড়ায় পরশু ইংল্যান্ডের বিপক্ষে সফরের প্রথম জয়টি তুলে নিতে পারেনি ভারত। উল্টো এই ম্যাচে তাদের চোটের তালিকা লম্বা হয়েছে আরও। ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই তর্জনীতে আঘাত পাওয়ায় সিরিজই শেষ হয়ে গেছে রোহিত শর্মার। তাঁর বদলি হিসেবে ইংল্যান্ড যাচ্ছেন মনোজ তিওয়ারি। পায়ের আঙুলের চোটে প্রথম ওয়ানডেতে বাইরে থাকা শচীন টেন্ডুলকারের দ্বিতীয় ম্যাচ খেলাও অনিশ্চিত। আগামীকাল সাউদাম্পটনে দ্বিতীয় ম্যাচ। ওয়েবসাইট।বাছাইপর্বেই বাদ মিসরবর্তমান চ্যাম্পিয়ন তো বটেই, আফ্রিকান নেশনস কাপের সর্বশেষ তিনবারের চ্যাম্পিয়ন মিসর। তারাই কিনা আগামী বছরের টুর্নামেন্টে খেলার যোগ্যতাই অর্জন করতে পারল না! বাছাইপর্ব থেকেই ফারাওদের বিদায় নিশ্চিত হয়ে গেছে পরশু সিয়েরা লিওনের কাছে পরাজয়ে। মিসরের হতাশার রাতে মূল পর্ব নিশ্চিত করেছে বুরকিনা ফাসো ও সেনেগাল। দুই স্বাগতিক গিনি ও গ্যাবনের সঙ্গে বতসোয়ানা ও আইভরিকোস্ট আগেই নিশ্চিত করেছে চূড়ান্ত পর্ব। পরশু রাতের সবচেয়ে আলোচিত জয়টি অবশ্য পেয়েছে লিবিয়া। যুদ্ধবিধ্বস্ত দেশটি ১-০ গোলে হারিয়েছে মোজাম্বিককে। এএফপি।মাঠে নামছেন রোনালদিনহোতিনি নিজেই আজ মাঠে নামছেন একটি স্বপ্ন নিয়ে। হলুদ-নীল জার্সিতে আবারও নিয়মিত হতে চান রোনালদিনহো। তাঁকে ঘিরেই আবার স্বপ্ন দেখতে শুরু করেছেন মানো মেনেজেস। ব্রাজিল কোচের আশা, ধুঁকতে থাকা দলকে জাগিয়ে তুলবেন রোনালদিনহো। দুজনের চাওয়া একবিন্দুতে মিলবে কি না, সেই পরীক্ষার শুরু আজ লন্ডনে। ফুলহামের মাঠ ক্র্যাভেন কটেজে প্রীতি ম্যাচে ঘানার মুখোমুখি হবে ব্রাজিল। ওয়েবসাইট।