টু ক রো খ ব র
হার দিয়ে ফেরাচোট কাটিয়ে ছয় মাস পর মাঠে ফেরাটা আনন্দের হলো না লুইস ফ্যাবিয়ানোর। ব্রাজিলিয়ান স্ট্রাইকার গত মার্চেই স্প্যানিশ ক্লাব সেভিয়া থেকে যোগ দেন সাও পাওলোতে। কিন্তু সাবেক ক্লাবে ফিরেই তাঁকে দুবার অস্ত্রোপচার করাতে হয় হাঁটুতে। ছয় মাসের পুনর্বাসন শেষে পরশু প্রথম মাঠে নেমেছিলেন। গত বিশ্বকাপের আগের ‘ব্রাজিলিয়ান হিরো’কে স্বাগত জানাতে সাও পাওলোর মরুম্বি স্টেডিয়ামে উপস্থিত ছিল ৬৪ হাজার সমর্থক। কিন্তু সাও পাওলো হেরে গেছে রোনালদিনহোর ফ্লামেঙ্গোর কাছে, ২-১ গোলে। ১০ ম্যাচ জয়হীন কাটানোর পর এটা ফ্লামেঙ্গোর টানা দ্বিতীয় জয়। ম্যাচ শেষে ফ্লামেঙ্গোর অধিনায়ক রোনালদিনহো বলেছেন, ‘এটা ছিল লুইস ফ্যাবিয়ানোর পার্টি। কিন্তু সেটা নষ্ট করে দেওয়াটা ছিল দারুণ। কারণ, তিনটি পয়েন্ট আমাদের খুব প্রয়োজন ছিল।’ রয়টার্স।অব্যাহত উডসের অবনমনগতকাল প্রকাশিত গলফের র্যাঙ্কিং তালিকায় কি চোখ বুলিয়েছেন টাইগার উডস? বুলিয়ে থাকলে পতনযাত্রার গতি দেখে তাঁর চোখ কপালেই ওঠার কথা! ২০০৯ সালে তাঁর জীবনের অন্ধকার দিকটি উঠে আসার পর থেকেই ফর্ম হারানো টাইগার ক্রমেই নিচে নামছেন। তবে এবারের খবরটা একটু বেশিই হতাশার। ১৫ বছর পর এই প্রথম র্যাঙ্কিংয়ের শীর্ষ ৫০-এও জায়গা পাননি সাবেক এক নম্বর তারকা। আছেন ৫১ নম্বরে! সর্বশেষ ১৯৯৬ সালের ১৩ অক্টোবর উডসের নাম ছিল ৬১ নম্বরে। ২০০৯ সালে অস্ট্রেলিয়ান মাস্টার্সের পর আর কোনো শিরোপা জিততে পারেননি। আগস্টের পর থেকে পিজিএ ট্যুরেও খেলেননি। তবে আগামী সপ্তাহেই ট্যুরে দেখা যাবে তাঁকে। ওয়েবসাইট।হায় হাম্মাম!শেষ আশাটুকুও শেষ হয়ে গেল মোহাম্মদ বিন হাম্মামের। গত মাসে ফিফা প্রত্যাখ্যান করার পর এই কাতারি গিয়েছিলেন আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস)। কিন্তু সিএএসও প্রত্যাখ্যান করে দিল হাম্মামের আপিল। ফলে নিষেধাজ্ঞা-মুক্ত হয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতি পদে ফেরার আর কোনো আশা রইল না তাঁর। ফিফার সভাপতি নির্বাচনে ঘুষ দিয়ে ভোট কেনার অভিযোগে ফিফা ৬২ বছর বয়সী হাম্মামকে ফুটবলে আজীবন নিষিদ্ধ ঘোষণা করে। এএফসি হাম্মামের পরিবর্তে ঝ্যাং জিলংকে ভারপ্রাপ্ত সভাপতি এবং ফিফার নির্বাহী কমিটির সদস্য হিসেবে নিয়োগ দেয়। নিষেধাজ্ঞা এবং এএফসির সিদ্ধান্তের বৈধতা নিয়েই আপিল করেছিলেন গত জানুয়ারিতে তৃতীয় মেয়াদে এএফসির সভাপতি নির্বাচিত হওয়া হাম্মাম। সিএএসের রায়কে স্বাগত জানিয়েছে এএফসি। রয়টার্স।এবার আবিদালবার্সেলোনা যেন এখন চোট পুনর্বাসন কেন্দ্র। দলটির চিকিৎসকদের দিন-রাত ব্যস্ত সময় কাটছে। চোট আগেই কার্লোস পুয়োল, অ্যালেক্সিস সানচেজ, আন্দ্রেস ইনিয়েস্তাদের ছিটকে দিয়েছে মাঠের বাইরে। তাঁদের সঙ্গী হয়েছেন দলে সদ্য আসা সেস ফ্যাব্রিগাস। পরশু বার্সার চোটের তালিকাটা লম্বা করলেন এরিক আবিদাল। স্পোর্টিং গিজনের বিপক্ষে বার্সেলোনার ১-০ গোলে জেতা ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন গত মৌসুমে মৃত্যুদুয়ার থেকে ফেরা ফরাসি ডিফেন্ডার। তাঁকে মাঠের বাইরে থাকতে হবে ১০ দিন। দেশের হয়ে আলবেনিয়া ও বসনিয়ার বিপক্ষে ইউরো বাছাইপর্বের ম্যাচ দুটি খেলতে পারবেন না। বার্সেলোনার ক্ষতি তো হলোই, ফ্রান্সেরও কম হলো না। রয়টার্স।