টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধনী গ্র্যান্ড স্লামউইম্বলডন কিংবা ইউএস ওপেন নয়, অন্তত অর্থ পুরস্কারের দিক দিয়ে ২০১২ অস্ট্রেলিয়া ওপেন হতে যাচ্ছে সবচেয়ে ধনী গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট। পুরুষ এবং মহিলা এককের চ্যাম্পিয়নরা পাবেন ২১ লাখ ৮০ হাজার ডলার করে। ১৬-২৯ জানুয়ারির টুর্নামেন্টের মোট প্রাইজমানি ২ কোটি ৬০ লাখ ডলার। আগের সব ইভেন্টের সঙ্গে নতুন যোগ হচ্ছে মহিলা কিংবদন্তিদের জন্য আলাদা দ্বৈরথ। এর মধ্যেই এই ইভেন্টে নাম নিবন্ধন করেছেন তিনবারের অস্ট্রেলিয়া ওপেনজয়ী সাবেক তারকা মার্টিনা হিঙ্গিস। মার্গারেট কোর্ট অ্যারেনায় নতুনভাবে যুক্ত হচ্ছে হক-আই প্রযুক্তি। রয়টার্স।লিপ্পির বাজিএসি মিলান ও ইন্টার মিলান বাদ দিয়ে ইতালিয়ান সিরি ‘আ’র শিরোপা লড়াইয়ের কথা ভাবাই যায় না! ভুল। মার্সেলোনা লিপ্পি এবার অন্তত সান সিরোর ক্লাব দুটিকে শিরোপা লড়াই রাখতে রাজি নন। ইতালিকে বিশ্বকাপ জেতানো কোচ বরং এবার স্কুডেট্টো তুলে দিচ্ছেন জুভেন্টাস কিংবা নাপোলির ঘরে, ‘আমি মনে করি, এ মৌসুমে জুভেন্টাস আর নাপোলি শিরোপার লড়াই করবে।’ ওয়েবসাইট।নেইমারকে রোনালদোনেইমারকে দলে টানতে কোমর বেঁধে নেমেছে ইউরোপের বড় ক্লাবগুলো। সুযোগ বুঝে অনেক শুভাকাঙ্ক্ষী ব্রাজিলিয়ান তারকাকে ইউরোপে পাড়ি জমানোর পরামর্শ দিচ্ছেন। এবার পরামর্শ দিলেন তাঁরই স্বদেশি তিনবারের বর্ষসেরা রোনালদো। ১৯ বছর বয়সী নেইমারের স্বপ্ন একদিন বিশ্বসেরা খেলোয়াড় হবেন। বিশ্বকাপের সর্বোচ্চ গোলের মালিক বলছেন, ‘এই মুহূর্ত থেকে বিকাশের জন্য ওর ইউরোপে যাওয়া উচিত। যেটা হবে ওর ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’ ওয়েবসাইট।নিষিদ্ধ রানিয়েরিগত শনিবার নাপোলির কাছে ৩-০ গোলে হারা ম্যাচে রেফারির সমালোচনা করেন ইন্টারের নতুন কোচ ক্লদিও রানিয়েরি। দ্বিতীয় হলুদ কার্ড দিয়ে জোয়েল ওবিকে বাইরে পাঠিয়ে দেওয়ায় রেফারি জিয়ানলুকা রোচ্চির ওপর চড়াও হন রানিয়েরি। এ জন্য তাঁকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ওবিও এক ম্যাচ নিষিদ্ধ, ইন্টারের অন্য দুই খেলোয়াড় ইভান কর্দোবা ও ডিয়েগো মিলিতোকে ১০ হাজার ইউরো করে এবং অধিনায়ক জানেত্তিকে জরিমানা করা হয়েছে ১৫০০ ইউরো। ওয়েবসাইট।