টু ক রো খ ব র
ঘুষ নিয়ে গ্রেপ্তারফুটবল থেকে ম্যাচ পাতানোর ঘুণপোকা তাড়াতে বিশ্বব্যাপী চলছে ধরপাকড়। এই ধরপাকড়ের মধ্যে পড়ে গেছেন স্কটিশ প্রিমিয়ার লিগের ক্লাব মাদারওয়েলের মিডফিল্ডার স্টিভ জেনিংস। গ্লাসগোতে নিজের বাড়িতে গ্রেপ্তার হয়েছেন তিনি। উত্তর-পশ্চিম ইংল্যান্ডের মার্সিসাইড শহর থেকে কাল পুলিশ ঘুষ নিয়ে ফুটবল ম্যাচ পাতানোর দায়ে গ্রেপ্তার করেছে আরও ৮ জনকে। জেনিংসের বিরুদ্ধে অভিযোগ, ২০১০ সালের ১৪ ডিসেম্বর হার্টের বিপক্ষে ম্যাচ পাতিয়েছিলেন। সেই ম্যাচে জেনিংস রেফারিকে গালাগাল দিয়ে লাল কার্ড দেখেন। এএফপি।ক্লিচকোকে চ্যালেঞ্জআইবিএফ, আইবিও আর ডব্লুবিও—এই তিনটি শিরোপা আগে থেকেই ছিল তাঁর অধিকারে। জুলাই মাসে ব্রিটিশ বক্সার ডেভিড হায়েকে হারিয়ে ভ্লাদিমির ক্লিচকো নিজের করে নিয়েছেন ডব্লুবিএ শিরোপাও। এই ক্লিচকোকেই চ্যালেঞ্জ জানিয়ে বসেছেন ফরাসি বক্সার জা-মার্চ মরমেক। ক্লিচকোও চ্যালেঞ্জটা নিয়েছেন। লড়াই করবেন মরমেকের সঙ্গে। তবে মরমেককে যোদ্ধা আর প্রতিপক্ষ হিসেবে শ্রদ্ধাই জানাচ্ছেন ইউক্রেনিয়ান বক্সার ক্লিচকো। ওয়েবসাইট। লি না-ই প্রথমচীনের হয়ে প্রথম গ্র্যান্ড স্লাম জয়। মেয়েদের মধ্যে তো বটেই, এককে প্রথম গ্র্যান্ড স্লামজয়ী এশিয়ানও লি না। ফরাসি ওপেন জিতে এমন অনেক ‘প্রথম’-এর রেকর্ড গড়েছেন চীনের এই টেনিস তারকা। এবার আরেকটি ‘প্রথম’-এর রেকর্ড গড়লেন। এককে প্রথম চীনা হিসেবে সুযোগ করে নিয়েছেন ডব্লুটিএ চ্যাম্পিয়নশিপ খেলার। ইস্তাম্বুলে আগামী ২৫ থেকে ৩০ অক্টোবর এই টুর্নামেন্ট হচ্ছে। এই অর্জনে মহা খুশি লি না, ‘এই ইভেন্টের এককে প্রথম চীনা হিসেবে জায়গা করে নিতে পেরে আমি গর্বিত।’ ওয়েবসাইট। চেলসির উল্টো সুর২০০৭ থেকে ২০১১—এই ৪ বছরে পাঁচজন কোচ বদল করেছে চেলসি। হোসে মরিনহোকে দিয়ে শুরু, সর্বশেষ ছাঁটাই হয়েছেন কার্লো আনচেলত্তি। মাঝে ছাঁটাইয়ের তালিকায় ঢুকেছে ব্রাজিলকে বিশ্বকাপ জেতানো লুই ফেলিপে স্কলারির নাম। তবে আর ঘন ঘন কোচ বদল করতে চায় না চেলসি। নতুন কোচ আন্দ্রে ভিলাস-বোয়াসকে চেলসি রেখে দিতে চায় অন্তত ১৫ বছর! শুনে অনেকেই বাঁকা চোখে তাকাতে পারেন। বলতে পারেন, এই মৌসুম শেষেই আবার কোচ পাল্টাবে না তো চেলসি! ওয়েবসাইট।