টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোবেনের অস্ত্রোপচারসফল অস্ত্রোপচার হলো আরিয়ান রোবেনের। তাঁর ক্লাব বায়ার্ন মিউনিখই নিশ্চিত করেছে খবরটি। অনেক দিন ধরেই কুঁচকির ব্যথায় ভুগছিলেন এই ডাচ ফরোয়ার্ড। সেই যন্ত্রণা থেকে উদ্ধার পেতেই শল্যবিদের ছুরির নিচে নিজেকে সঁপে দেওয়া। এই মৌসুমে বায়ার্নের হয়ে খেলতে পারেননি অনেক ম্যাচ। খেলতে পারছেন না হল্যান্ডের ইউরো বাছাইয়ের আগামী দুটো ম্যাচেও। তবে মাঠে ফিরতে খুব বেশি অপেক্ষা হয়তো করতে হচ্ছে না রোবেনকে। আগামী ১৫ দিনের মধ্যেই অনুশীলনে ফিরবেন, এমন আশাই করছে বায়ার্ন কর্তৃপক্ষ। এএফপি।রোর সম্মানহানিনিজের হঠকারিতায় সম্মান খোয়ালেন লরেন্স রো। মাত্র তিন মাস আগে জ্যামাইকার স্যাবাইনা পার্কের প্লেয়ার্স এনক্লোজারের নামকরণ হয়েছিল তাঁর নামে। গতকাল নামটি বাতিল করা হয়েছে। একটি রেডিও সাক্ষাৎকার দিয়েই জ্যামাইকান ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিরাগভাজন হন অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি পাওয়া ব্যাটসম্যান। বলেছিলেন, আশির দশকের শুরুতে দুবার বর্ণবাদের কারণে নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে কোনো ভুল করেননি। এই মন্তব্যই কাল হয়েছে। তাঁর দক্ষিণ আফ্রিকা সফরে তোলপাড় উঠেছিল ওয়েস্ট ইন্ডিজ জুড়েই। তখন জনরোষে দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে গিয়ে থাকতে হয়েছিল। আর এবার হারালেন ফিরে পাওয়া সম্মানটুকুও। ওয়েবসাইট।তারার পতনএকে একে হারিয়ে গিয়েছিল হারাধনের সাতটি ছেলেই। সেভাবেই চায়না ওপেনের মহিলা এককের সেমিফাইনালের আগেই ‘নাই’ হয়ে গেলেন শীর্ষ ১০ বাছাই খেলোয়াড়। শেষ ভরসা ছিলেন বিশ্বের এক নম্বর তারকা ক্যারোলিন ওজনিয়াকি। কাল এই ডেনিশ হেরেছেন ইতালির ফ্লাভিয়া পেনেত্তোর কাছে। ওজনিয়াকির আগে বিদায় নিয়েছেন সাবেক এক নম্বর আনা ইভানোভিচও। পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদওয়ানস্কার বিপক্ষে প্রথম সেট হেরে পিছিয়ে থাকা সার্বিয়ান পিঠের ব্যথায় নিজেকে প্রত্যাহার করে নেন। দুঃসংবাদ আছে পুরুষ এককেও। চোটের কারণে সরে দাঁড়িয়েছেন এক নম্বর তারকা নোভাক জোকোভিচ। রয়টার্স।