টু ক রো খ ব র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ তেভেজআরও চার সপ্তাহের জন্য নিষিদ্ধ কার্লোস তেভেজ। মিউনিখে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামতে অস্বীকৃতি জানিয়ে সাময়িকভাবে দুই সপ্তাহ নিষিদ্ধ হয়েছিলেন। কাটা গিয়েছিল দুই সপ্তাহের বেতনও। মিউনিখের ঘটনা নিয়ে ক্লাবের তদন্তের পর বাড়তি চার সপ্তাহের নিষেধাজ্ঞা দেওয়া হলো কাল তাঁকে। সিটির কোচ মানচিনি এরই মধ্যে জানিয়েও দিয়েছেন, ক্লাবের প্রথম একাদশে নিজের জায়গা হারিয়েছেন তেভেজ। আর্জেন্টাইন স্ট্রাইকারের বিকল্পও খোঁজা শুরু করে দিয়েছে সিটি। নাপোলির স্লোভাক মিডফিল্ডার হামসিক এবং আর্জেন্টিনার স্ট্রাইকার ইজেকুয়েল লাভেজ্জির ওপর নজর পড়েছে তাদের। ওয়েবসাইট।কাসানোর ঘোষণাইউরো বাছাইয়ে পরশু তাঁর দুই গোলের সুবাদেই উত্তর আয়ারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছেন ইতালি। ম্যাচ শেষে কোথায় উৎসবের আমেজে থাকবে তা নয়, আন্তোনিও কাসানো চমকে দিলেন এক ঘোষণায়। ২০১৪ বিশ্বকাপ শেষেই অবসর নেবেন তিনি। ‘আমার বয়স ২৯ বছর। ১০ বছর ধরে আমি জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেছি মাত্র ২৫টি। দলে এই আছি তো এই নেই—এভাবেই সময় পার করতে হয়েছে আমাকে, যা খুবই চাপের।’ এরপরই কাসানো বলেছেন আসল কথাটা, ‘আমি ইউরো এবং আগামী বিশ্বকাপটা ভালো খেলতে চাই। এরপর যাব অবসরে।’ এএফপি।কাঠগড়ায় টিসেরাতদন্তের মুখোমুখি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি রিকার্ডো টিসেরা। অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ তাঁর বিরুদ্ধে। চলতি সপ্তাহেই তদন্ত শুরু করবে ব্রাজিল পুলিশের আর্থিক দুর্নীতি দমন ব্যুরো। ২২ বছর ধরে সিবিএফ সভাপতির পদ আগলে থাকা সাবেক ফিফা প্রধান জোয়াও হ্যাভেলাঞ্জের জামাতার আর্থিক অনিয়মের খবর ফাঁস করে বিবিসি। কাজ পাইয়ে দেওয়ার জন্য তিনি ঘুষ নিয়েছিলেন বলে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবলের প্রধান ইসা হায়াতু, দক্ষিণ আমেরিকা ফুটবলের প্রধান নিকোলাস লিওজ এবং ফিফার নির্বাহী কমিটির সদস্য টিসেরার বিপক্ষে অভিযোগ তোলে। ওয়েবসাইট।